বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

হরমুজে বিস্ফোরণে ধ্বংস জাহাজ, ভাসছে অসংখ্য আইফোন

15 October, 2026 7:07 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সিঙ্গাপুর: হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল  সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘জিএফএস প্রাইড’। সমুদ্রে ভাসছে দামি দামি আইফোন, অজস্র সুগন্ধির বোতল। জানা গেছে  দুবাই থেকে জিনিসপত্র নিয়ে যাত্রা শুরু করেছিল জাহাজটি। বুধবার হরমুজ পৌঁছতেই তার ওপর গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই আগুন ধরে যায় জাহাজে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ( ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য অ্যাঙ্কর বেঙ্গল) , প্রায় ডুবে যেতে বসেছে জাহাজটি। তার পাশে বেশ কিছুটা এলাকাজুড়ে জলের ওপর ভাসছে শয়ে শয়ে আইফোনের বাক্স, সুগন্ধীর প্যাকেট। দেখা গেছে, বহু লোক ডিঙি নৌকোয় চড়ে জীবনের ঝুঁকি নিয়ে আইফোনের বাক্স কুড়োতে যাচ্ছেন মাঝসমুদ্রে।

জানা গেছে,  জাহাজটিতে বিলাসবহুল সুগন্ধি ও আইফোন মিলিয়ে প্রায় ২ হাজার ৫০০টি কন্টেনার ছিল।  জাহাজে ছিলেন ২১ জন ‘ক্রু’ সদস্য। তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

ইরান-আমেরিকা যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীর জট এখনও যথেষ্ট জটিল। প্রায়ই ধ্বংস হচ্ছে এই জলপথ দিয়ে যাওয়া বিভিন্ন জাহাজ।

প্রতিবেদন

Lopa Bhowmik