বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

শনি এবং মঙ্গল কি সবক্ষেত্রেই অশুভ?‌

23 September, 2026 8:00 PM Lopa Bhowmik
শেয়ার করুন

জ্যোতিষাচার্য উৎপলকুমার দাস

 

মঙ্গলই অমঙ্গলের কারক?‌
মঙ্গল পরাক্রম ও সাহসের গ্রহ। রবি ও চন্দ্র যা মানুষের ভাগ্যে যে যোগ সৃষ্টি করে, মঙ্গল তাকে সক্রিয় ও প্রাণবন্ত করে তোলে। জ্যোতিষে মঙ্গলকে শক্তি, ভাতৃ, অগ্নি ও ভূসম্পত্তির কারক গ্রহ বলেও ধরা হয়। মঙ্গল আসলে কুমার গ্রহ। এই গ্রহ অত্যন্ত স্বাধীনচেতা। এই গ্রহের অনুগ্রহপুষ্ট মানুষ ভালো শল্য চিকিৎসক, সৈনিক, কারুশিল্পী হতে পারে। অন্যদিকে অশুভ মঙ্গলে স্থান ভেদে দুর্ঘটনা, অস্ত্রোপচার, অকাল মৃত্যু, হঠাৎ মৃত্যুযোগ তৈরি হতে পারে। আমাদের রক্তবাহী শিরা এবং হৃদ্‌পিন্ডের কাজকর্ম পরিচালনা করে মঙ্গল। ক্যান্সার রোগে মঙ্গলের বিশেষ ভূমিকা আছে। মঙ্গল ভৌমদেশের কারক। অর্থাৎ বিবাহ ক্ষেত্রে স্বামী–স্ত্রীর ওপর এর প্রত্যক্ষ প্রভাব থাকে। মঙ্গল গ্রহ লগ্নের তৃতীয় ভাব বা ভ্রাতৃস্থানে বসলে ভ্রাতার অশুভ হয়। এই রকম পরস্পর বৈপরীত্যই মঙ্গলের চরিত্র। সুতরাং জ্যোতিষে মঙ্গলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনি মানেই অশুভ?‌

শনি দুঃখবাদী ও মৃত্যুর কারক গ্রহ। অশুভ ছায়া বা চিন্তা অশুভ শনির সহচর। অর্থাৎ অশুভ শনি মানুষকে দুঃখ–কষ্ট, দুশ্চিন্তায় ব্যাকুল করে রাখে। শনির দূরদৃষ্টি আছে। আছে পরিণাম চিন্তার ক্ষমতা। তাই অশুভ শনি পরিণামের অশুভ দিকটাই বেশি করে তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করে। আবার শুভ শনি শুভাশুভ পরিণাম সম্পর্কে মানুষকে আগেই সতর্ক করায়। শুভ বা প্রবল শনি বা কোনও শুভগ্রহ যদি রাশিচক্রে শনিকে দৃষ্টি দেয়, তাহলে মানুষের চরিত্রে দৃঢ়তা আসে। সাংসারিক আসক্তি প্রবল হয়, নিজের কর্ম সম্পর্কে সেই মানুষ সচেতন হয় এবং শনিই তাকে দিয়ে কর্ম করিয়ে নেয়। শুভ শনিতে মানুষ কঠোর পরিশ্রম করতে পারে এবং ভালো কর্মী হতে পারে। শুভ শনি মানুষের মনকে সংযত করে। খনিজ সম্পদ, শিল্প, লোহা বা যে কোনও কালো জিনিস শনির আওতায় পড়ে। শনি শুভ হলে এই জিনিসগুলি সেই মানুষের জীবনে শুভ ফল দেয়। এছাড়াও শুভ শনির প্রভাবে বিদেশ ভ্রমণ ও অন্য জাতির মানুষের দ্বারা উপকৃত হওয়ার যোগ থাকে। শনি অস্থির গ্রহ। অশুভ শনিতে অস্থি সমস্যা হতে পারে।

প্রতিবেদন

Lopa Bhowmik