রাশিয়ায় সামরিক বিমান ভেঙে মৃত ৬, আহত ১
মস্কো: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে একটি সামরিক বিমান ভেঙে পড়ে মৃত্যু হল ৬ জনের। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর প্রশিক্ষণের সময় বিমানটি ভেঙে পড়ে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, বিমানটি একটি বসতিহীন এলাকায় ভেঙে পড়ে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানটি Tu-95। বিমানে মোট সাতজন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটিতে কোনও গোলাবারুদ ছিল না বলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে রাশিয়ার Aerospace Forces-এর একটি কমিশন দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
