বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ফের ঘূর্ণাবর্ত!‌ পুজো শেষেই ভাসতে চলেছে বাংলা?‌

21 October, 2026 1:26 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:‌ পুজোর কটাদিন আবহাওয়া বাঙলার মানুষের ওপর সদয় হলেও আজ দশমীতে ফের মেঘ–বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে। একাদশীতে অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, অনুকূল পরিস্থিতি পেয়ে সেটি যদি শক্তি বাড়ায় তাহলেই মুশকিল। আগামী রবি ও সোমবারে মধ্যে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ে যাবে। তবে সেই নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, কিংবা তার সম্ভাব্য গতিপথ কী হবে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।
আপাতত তাঁদের নজর এখন রয়েছে দক্ষিণ আন্দামান সাগরের পরিস্থিতির দিকে। যদিও ঘূর্ণাবর্ত তৈরি হলেই যে সেটি যে ঘূর্ণিঝড়ে রূপ নেবে তার কোনও মানে নেই। ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় কতটা প্রভাব পড়বে তা অবশ্য এখনও স্পষ্ট নয়। এদিকে উৎসবের মরশুমে তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে এবং দক্ষিণ কর্নাটকেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া ও মহারাষ্ট্রের কয়েকটি এলাকাতেও বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে।

 

প্রতিবেদন

Lopa Bhowmik