বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বিমানবন্দরে ‘‌বন্দি’‌ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত!‌ জরিমানা হিসেবে দিতে হয়েছে ৫০ হাজার?‌

21 October, 2026 12:15 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি:‌ প্রায় ঘণ্টা তিনেক দিল্লি বিমানবন্দরে ‘আটক’ করে রাখা হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। দাবি তাঁর দল আম আদমি পার্টির। মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ, বিরোধী শিবিরের নেতা হওয়ায় ইচ্ছাকৃত ভাবে মানকে হেনস্থা করা হয়েছে। মানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানাও নেওয়া হয়েছে বলে অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের দলের।
কিছুদিন আগে ফ্রান্স সফরে গিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। অভিযোগ, প্যারিস থেকে ফেরার পরেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। আপের দাবি, বিমানবন্দরে আধিকারিকেরা স্বীকার করেছেন যে, ভগবন্ত মানকে আটকে দেওয়ার জন্য ‘ওপরমহল থেকে মারাত্মক চাপ’ দেওয়া হয়েছিল তাদের। একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই আচরণ একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে আম আদমি পার্টি।
এদিকে কী কারণে মানকে জরিমানা করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি আপ নেতৃত্ব। পাঞ্জাবে আপের মিডিয়া ইন–চার্জ বলতেজ পান্নু প্রশ্ন তুলেছেন, ‘‌কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে কখনও দেশের কোনও বিমানবন্দরে এ ভাবে অপমানিত হয়েছেন? কখনও তিন ঘণ্টা কোনও মুখ্যমন্ত্রীকে আটকে রাখা হয়েছে? ৫০ হাজার টাকার চালান ধরানো হয়েছে?’ গোটা ঘটনাটিকে ‘পাঞ্জাবের অপমান’ বলে উল্লেখ করেছেন পান্নু।
উল্লেখ্য, ভগবন্তকে মানকে বিদেশযাত্রার অনুমতি দিতে চাইছে না কেন্দ্র— এমন অভিযোগ তুলে আগেই সরব হয়েছিল আপ। পান্নু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্যারিস থেকে ফেরার পর অনর্থক বহুক্ষণ দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে হয়েছে ভগবন্তকে। তাঁর ব্যাগ তাঁর কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল না। বলা হচ্ছিল, ব্যাগ পরীক্ষা করা হচ্ছে। ঘণ্টা তিনেক পর ব্যাগ হাতে পান মুখ্যমন্ত্রী। অভিযোগ, বিমানবন্দর থেকে যখন তিনি বের হতে যাচ্ছিলেন তখনই আধিকারিকেরা তাঁর পথ আটকান এবং ৫০ হাজার টাকা জরিমানার চালান ধরান মানকে।
বিষয়টি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি কেন্দ্র সরকার।

প্রতিবেদন

Lopa Bhowmik