বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

যশোর রোডে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বিস্ফোরক বোঝাই গাড়ি, গ্রেপ্তার মালিক

22 October, 2026 12:18 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা:‌ উত্তর ২৪ পরগণার দত্তপুকুর এলাকায় যশোর রোডের ওপর থেকে বাজেয়াপ্ত হল বিস্ফোরক বোঝাই গাড়ি। বম্ব স্কোয়াড, STF, NIA ও NSG-এর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে শুরু করেন তদন্ত। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির মালিক রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে। তকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে যে, এত বিপুল পরিমাণ বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল।
জানা গেছে, বেঙ্গল STF–এর কাছে গোপন সূত্রে খবর ছিল একটি সাদা রঙের গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক যশোর রোড দিয়ে যাচ্ছে। আধিকারিকরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেখেন গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো রয়েছে, কিন্তু ভেতরে কেউ নেই। গাড়িতে তল্লাশি চালাতেই প্রায় তিন কেজি বিস্ফোরক এবং প্রায় ১০ কেজি স্প্লিন্টারের অ্যামোনিয়া-সহ একাধিক বিস্ফোরক উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, রাকিবুল আগে মিস্ত্রির কাজ করতেন। তারপর মোটরবাইকের শোরুম খুলে ব্যবসা শুরু করেন। খুব অল্প দিনের মধ্যেই ব্যবসায় বিপুল উন্নতি করেন। বর্তমানে দত্তপুকুরের তেঁতুলতলা, বিড়া, আমডাঙা এবং বেড়াচাঁপা–সহ বিভিন্ন জায়গায় তাঁর চারটি শোরুম রয়েছে। সূত্রের খবর, তার আমডাঙায় শোরুমেও এর আগে একবার বিস্ফোরণ ঘটেছিল।
জানা গেছে, রাকিবুলের বাংলাদেশে যাতায়াত ছিল। তাকে বৃহস্পতিবারই বারাসতে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে তদন্তকারী সংস্থা। বারাসতের পুলিশ সুপার এম মার্সি বলেন, ‘তদন্ত চলছে। গাড়িতে কী ধরনের বিস্ফোরক ছিল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।’ তবে এই বিস্ফোরক কোথা থেকে এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতেই এখন উঠেপড়ে লেগেছেন তদন্তকারীরা।

 

প্রতিবেদন

Lopa Bhowmik