বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত রেস্তোরাঁয় আগুন

21 October, 2026 7:33 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:‌ নিউ টাউনের নারকেল বাগান মোড়ে বিশ্ব বাংলার গেটের ওপর ঝুলন্ত রেস্তোরাঁয় আগুন। ওপর থেকে আগুনের ফুলকি ছিটকে এসে পড়ল রাস্তায়। ইতিমধ্যেই উপস্থিত হয়েছে পুলিশ। আগিন নেভাতে আনা হয়েছে ক্রেন। হিডকো রাডার ব্যবহার করে দমকল ওপরে ওঠার চেষ্টা চালাচ্ছে। জানা গেছে, দশমীর সন্ধ্যা উদযাপনের জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এদিনে রেস্তোরাঁটিতে জমা হয়েছিলেন। তাঁদের সবাইকেই নীচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। সংলগ্ন এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। রাস্তা দিয়ে বন্ধ করা হয়েছে যানবাহন চলাচল। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন আয়ত্বে আনার চেষ্টা চলছে।

বিস্তারিত আসছে.‌.‌.‌

প্রতিবেদন

Lopa Bhowmik