বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বিজয়ার সকালে লরির ধাক্কায় মৃত একই গ্রামের ৩ বাসিন্দা

21 October, 2026 4:53 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, পূর্ব বর্ধমান: উৎসবের আনন্দের মাঝেই মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন তিন ব্যক্তি। বিজয়া দশমীর সকালে পূর্ব বর্ধমানের বর্ধমান–আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের মিরেপোতা জহুরি পুকুর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাজিতপুরসহ পার্শ্ববর্তী একাধিক গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মৃত তিনজন হলেন কামাখ্যা রায় (৬১), নাড়ুগোপাল রায় (৪৫) শ্রীকান্ত রায় (৪১)। তাঁদের সকলের বাড়ি রায়না-১ ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজয়া দশমীর দিন সকাল সাড়ে ন’টা নাগাদ ওই তিনজন একটি মোটরসাইকেলে চড়ে মিরেপোতা জহুরি পুকুর এলাকার পেট্রোল পাম্পে তেল ভরতে যাচ্ছিলেন। রাস্তা পার হয়ে পাম্পে ঢোকার মুখে বর্ধমানমুখী একটি দ্রুতগামী লরি তাঁদের সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়ে তিনজনই গুরুতর জখম হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেহারাবাজার ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক গার্ডের আধিকারিকরা। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক লরিটিকে আটক করলেও চালক পলাতক। দুর্গাপুজোর খুশির আমেজ মুহূর্তে বিষাদে বদলে যাওয়ায় গোটা এলাকায় শোকের ছায়া।

প্রতিবেদন

Lopa Bhowmik