বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

প্রতিষ্ঠা দিবসে অস্ত্রপুজো RSS-এর, বিভ্রান্ত যুবসমাজকে রাষ্ট্রবাদী করার বার্তা

21 October, 2026 4:24 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, জলপাইগুড়ি : বিজয়া দশমীর ঐতিহ্য ও শতবর্ষ উদযাপনের আবেগ সঙ্গে নিয়ে ১০১ বছরে পদার্পণ করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ । এই উপলক্ষে বুধবার সকাল থেকেই জলপাইগুড়িতে সঙ্ঘের বিভিন্ন শাখায় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা হয়।
জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ার রামকৃষ্ণ বসতি শাখায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। নিয়মিত শারীরিক চর্চা ও সমাজকল্যাণমূলক আলোচনার পাশাপাশি এদিনের মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী অস্ত্রপুজো।
শাখার প্রধান শিক্ষক সাগ্নিক চক্রবর্তী জানান, ১৯২৫ সালের বিজয়া দশমীর দিন ড. কেশব রাও বলিরাম হেডগেওয়ারের হাত ধরে আরএসএসের যাত্রা শুরু হয়েছিল। সঙ্ঘের প্রাচীন সাংগঠনিক রীতি ও শৃঙ্খলাকে বজায় রাখতেই প্রতি বছর এই দিনে অস্ত্রপুজো অনুষ্ঠিত হয়।
বর্তমান যুবসমাজের ওপর বিদেশি ভাবধারার প্রভাব ও বিভ্রান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মোহমুক্ত করে রাষ্ট্রবাদী চেতনায় উদ্বুদ্ধ করাই সঙ্ঘের প্রধান লক্ষ্য। সঠিক দিশা দেখালে আগামী দিনে এই নতুন প্রজন্মই ভারতের ঐতিহ্য রক্ষা করবে এবং ভারতবিরোধী শক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াবে। শারীরিক অনুশীলন, সামাজিক দায়বদ্ধতা ও প্রখর দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিয়েই উদযাপিত হয় সঙ্ঘের এই বিশেষ প্রতিষ্ঠা দিবস।

প্রতিবেদন

Lopa Bhowmik