দশেরার শোভাযাত্রায় মত্ত হাতির তাণ্ডব, পিঠ থেকে পড়ল ৬৫০ কেজির হাওদা, চরম হুড়োহুড়ি
সংবাদদাতা, বেঙ্গালুরু: দশেরার শোভাযাত্রা বদলে গেল আতঙ্কে। আচমকাই এলেপাথাড়ি ছুটতে শুরু করল মত্ত হাতি। প্রাণবাঁচাতে হুড়োহুড়ি শুরু করল লোকজন। বিশৃঙ্খলা চরমে। কর্ণাটকের শিবমোগ্গার ঘটনা। জানা গেছে, দশেরা উপলক্ষে কয়েকশো লোকের একটি শোভাযাত্রা বেরিয়েছিল। তাতেই অংশ নিয়েছিল সোমান্না নামের হাতিটি। হঠাৎ হাতিটি উত্তেজিত হয়ে পড়ে এবং রাস্তার ওপর ছোটাছুটি শুরু করে দেয়। এরমধ্যেই হাতির পিঠের ওপর লাগানো প্রায় ৬৫০ কেজি ওজনের রূপোর হাওয়াটি খুলে পড়ে যায়। যার ফলে আতঙ্কে লোকজন যে যেদিকে পারে ছুটতে শিরু করে। দশেরা শোভাযাত্রার অন্যতম আকর্ষণ এই হাওদা। যার স্থানীয় নামে ‘অম্বরি’। এটি দেশেরাযাত্রার অন্যতম ঐতিহ্য বলে মনে করা হয়। রূপোর তৈরি বিরাট ওজনের এই হাওয়ার গায়ে নানান রকম পাথর দিয়ে কারুকার্য করা থাকে। একদিকে হাওদা আর অন্যদিকে মত্ত হাতি—দুইয়ে মিলে চরম পরিস্থিতি তৈরি হয়। ঘটনার খবর পেয়ে আসেন বন দপ্তরের ডিভিশনাল ফরেস্ট অফিসার ওবনকর্মীরা। তারাই হাতিটিকে কব্জা করে চিকিৎসার জন্য নিয়ে যান।
ঘটনায় ঘুম উড়েছে রাজ্য প্রশাসনের। বন মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি বন বিভাগের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করে ঘটনার রিপোর্ট তলব করেছেন। আগামীতে যাতে এরকম ঘটনা আর না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি দেওয়ারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
