বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দশমীর রাতে মালদহে বিজেপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে, গুলি করে খুন

22 October, 2026 12:42 AM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ:  বিজয়া দশমীর রাতে মালদহ জেলার এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। অভিযোগ, মৃত্যু নিশ্চিত করতে চালানো হয় ২ রাউন্ড গুলি। অভিযোগের তির তৃণমূলের দিকে। মালদার ইংরেজ বাজার থানার রামকেলি এলাকার এই ঘটনায়  মৃত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ(২৭)।

মৃতের ভাই বিবেক ঘোষের অভিযোগ, তাঁর দাদা বিজেপি করে। তাই তৃণমূলের লোকেরা তাঁকে হুমকি দিত। ভয়ে সমীর বাইরে দেরতেন না। দশমীর দিন তিনি বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে তৃণমূলের লোকেরা তাঁকে খুন করেছে। তৃণমূলের পাল্টা দাবি, তাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। বরং বিজেপির লোকেরা তাঁদের পরিবারের সদস্যদের উপর হামলা চালানো চালিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে আনে। আহতরা বেশ কয়েকজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ অভিযোগ পেয়ে একজনকে আটক করেছে।

প্রতিবেদন

Sandipan Saha