বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

বেলজিয়াম থেকে মোদির জন্য পাঠানো ‘‌ইন্ডিয়া গেট’‌ ভেঙে বিপত্তি!‌

06 September, 2026 4:32 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, ব্রাসেলস:‌ বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পাঠিয়েছিলেন এক অন্যরকম উপহার। কিন্তু ভারতের মাটি ছোঁয়ার আগেই সেটি ভেঙে গেল!‌ বিষয়টি নিজেই জানিয়েছেন ডে ওয়েভার।
জানা গেছে, মোদির জন্য বিশেষভাবে বেলজিয়ামের চকোলেট দিয়ে তৈরি করানো হয়েছিল ইন্ডিয়া গেটের প্রতিকৃতি। মোদির সঙ্গে যৌথ বৈঠকের পর ওয়েভার মজার ছলে জানিয়েছেন, চকলেট কূটনীতির জন্য দুর্দান্ত। কিন্তু কূটনৈতিক সফরের জন্য ততটা নয়!‌ রসিকতা করে তিনি বলেন, বেলজিয়াম থেকে ভারত পর্যন্ত দীর্ঘ যাত্রা ইন্ডিয়া গেটের চকোলেট মডেল সহ্য করতে পারেনি!‌
তবে ভেঙে যাওয়ার কারণে এই উপহার মোদির হাতে দেওয়ঠা না গেলেও তাতে দমে যাওয়ার পাত্র নন প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। জানিয়েছেন, একই প্রতিকৃতির একটি ‘ব্যাকআপ’ সংস্করণ বহালতবিয়তে বেলজিয়ামে রয়েছে। সেটিকেই কোনও ভাবে নিরাপদে প্রধানমন্ত্রী মোদির কাছে পৌঁছে দেওয়া হবে।
আসলে চকোলেট দিয়ে ইন্ডিয়া গেটের প্রতিকৃতি তৈরির পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারত বেলজিয়াম ঐতিহাসিক সম্পর্কের বার্তা। আসলে প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স অঞ্চলে ভারতীয় সেনারা লড়াই করেছিলেন। তাঁদের ত্যাগ ও বীরত্বের স্মৃতিই চকলেটের প্রতিকৃতিতে তুলে ধরা হয়েছিল।
ডে ওয়েভার জানিয়েছেন, এক শতাব্দীরও বেশি আগে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ভারতীয় সেনারা বেলজিয়ামের মাটিতে যুদ্ধ করেছিলেন। তাঁদের সাহস ও আত্মত্যাগ ভারত ও বেলজিয়ামের ‘অভিন্ন ইতিহাসের অংশ।’

প্রতিবেদন

Lopa Bhowmik