বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

ফের মহারাষ্ট্র!‌ আর্থিক অনটনে আত্মহত্যা কৃষকের

20 October, 2026 2:01 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মুম্বই:‌ ফের মহারাষ্ট্রে কৃষক আত্মঘাতী। সোমবার ওই কৃষক নিজের ফার্মে একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে ওই কৃষক জানিয়েছেন, আর্থিক অনটন ও অবসাদের কারণেই আত্মহননের পথ বেছে নিলেন তিনি। ভিডিও সামনে আসার পরই কৃষকের খোঁজ করতে শুরু করেন তাঁর পরিবার ও পুলিশ। ফার্ম হাউসে পৌঁছে কৃষকের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। মৃত লাতুর জেলায় বরগাঁও গ্রামে বাসিন্দা। নাম শঙ্কর অবনরাও ক্ষীরসাগর।
জানা গেছে, বেশ কয়েক বিঘে জমিতে সয়াবিন চাষ করেছিলেন শঙ্কর। কিন্তু বৃষ্টি না হওয়ায় ফসল শুকিয়ে নষ্ট হয়ে যায়। পাশাপাশি, ছেলের ডাক্তারি পড়ার খরচ না দিতে পারায় বেশ কিছু দিন ধরে মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন। অভিযোগ, খরা আক্রান্ত কৃষকদের জন্য মহারাষ্ট্র সরকার ত্রাণ ঘোষণা করলেও তিনি ত্রাণ পাননি। এদিকে লিম্বগাঁও থানার সহকারী পুলিশ অফিসার জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে খরা আক্রান্ত কৃষকদের ত্রাণ ও তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনার ফি মুকুব করার কথা জানানো হলেও শঙ্কর সেই সুবিধা পান নি। মনে করা হচ্ছে, সেই কারণেই মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।
উল্লেখষ মহারাষ্ট্র হল ভারতের এমন একটি রাজ্য যেখানে কৃষকদের আত্মহত্যার হার সবচেয়ে বেশি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এবং রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে প্রতি বছর বিপুল সংখ্যক কৃষক ঋণ ও ফসল নষ্ট হওয়ার কারণে আত্মহত্যা করেন। ২০২২ সালে শুধুমাত্র এই রাজ্যেই ৪,২৪৮ জন কৃষক আত্মহত্যা করেছিলেন।

প্রতিবেদন

Lopa Bhowmik