বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

পরপর ৬ বাড়িতে বিধ্বংসী আগুন

20 October, 2026 12:57 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: থানারপাড়া থানার টোপলা পুরনো পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় পুড়ে গেল পর পর ৬টি বাড়ি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বাড়ির ছাদের ওপরে জড়ো করে রাখা পাটকাঠিতে আগুন লাগে। এরপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি ৬ টি বাড়িতে। পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি ছুটে আসেন প্রতিবেশীরা। একজোট হয়ে তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় গোয়াল ঘর থেকে শুরু করে সারা বছরের জন্য জমা করে রাখা পাটকাঠি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, ঘটনায় কোনও মানুষ বা গবাদিপশুর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তেহট্ট বিধানসভার বিধায়ক এবং থানারপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক।

প্রতিবেদন

Lopa Bhowmik