বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

তদন্ত কমিশনের প্রধান হবেন অবসরপ্রাপ্ত বিচারপতি, চোরবাগান কাণ্ডে রাজ্যকে জানাল হাইকোর্ট

20 October, 2026 9:38 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:‌ চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে মর্মান্তিকভাবে মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করতে পারবে রাজ্য সরকার। এই সংক্রান্ত মামলার শুনানিতে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুগের ডিভিশন বেঞ্চ।
রাজ্য সরকার প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিল যে, কর্মরত কোনও বিচারপতিকে দিয়ে ঘটনার তদন্ত করানোর নির্দেশ দেওয়া হোক। প্রধান বিচারপতি এদিন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়ে দেন যে, সর্বোচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে সুপ্রিম কর্মরত বিচারপতিকে তদন্ত কমিশনে নিযুক্ত করা সম্ভব নয়। সেই জায়গায় রাজ্যকে অবসরপ্রাপ্ত বিচারপতি নির্বাচনের সুযোগ দেওয়া যেতে পারে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের স্পষ্ট গাইড লাইন রয়েছে যে, বিচারপতিদের সংখ্যার অপ্রতুলতার কথা মাথায় রেখে কর্মরত বিচারপতিকে দিয়ে কমিশন গঠন সম্ভব নয়। তাই হাইকোর্টের নির্দেশ, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিশন গঠন করতে হবে।
চোরবাগানের দুর্ঘটনা নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার এ দিন শুনানি হয়। অভিযোগকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনানিতে বলেন, চোরবাগানের প্যান্ডেলের নকশা জেলখানার মতো ছিল। হাওয়া চলাচলের জায়গা ছিল না, ছিল না পর্যাপ্ত আলোও। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কল্যাণ। তিনি বলেন ‘‌পুলিশ কেন বিষয়টি খতিয়ে দেখেননি ? মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেছিলেন প্যান্ডেলের। মুখ্যমন্ত্রী নিজে তো এগুলো দেখবেন না, পুলিশ কী করছিল?’ প্রধান বিচারপতি জানান, রাজ্য সরকারের তরফে থেকে ১৮ অক্টোবরই একজন কর্মরত বিচারপতিকে তদন্ত কমিশনের চেয়ারম্যান করার জন্য চিঠি পাঠানো হয়েছিল। এটা থেকে বোঝা যায় যে এই ভয়াবহ ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার বিষয়ে রাজ্যে সরকারের সদিচ্ছা রয়েছে। এক্ষেত্রে যেহেতু তদন্ত কমিশনের মাথায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন, তাই হাইকোর্ট এই তদন্তে কোনও রকম নজরদারি করবে না। তদন্ত কমিশন তার চূড়ান্ত রিপোর্ট পেশ করার পরে প্রয়োজন হলে খতিয়ে দেখবে আদালত।

প্রতিবেদন

Lopa Bhowmik