বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

কেমন যাবে শারদীয়া ষষ্ঠী? কী বলছে গ্রহ সন্নিবেশ?

16 October, 2026 7:12 PM Lopa Bhowmik
শেয়ার করুন

জ্যোতিষাচার্য উৎপলকুমার দাস

আজ মহাষষ্ঠী। ২৪ আশ্বিন ১৪৩৩। ৬ অক্টোবর  ২০২৬,শুক্রবার। আজকের দিনের গ্রহ সন্নিবেশে দেখা যাচ্ছে মেষ, বৃষ এবং মিথুন রাশিতে কোনও গ্রহই নেই। কর্কট রাশিতে শনির নক্ষত্রে মঙ্গল নীচস্থ। সেই সঙ্গে বৃহস্পতি উচ্চস্থ বুধের নক্ষত্রে বসে আছে।  এটি নীচভঙ্গ রাজযোগ। সিংহ রাশিতে কেতু নিজের নক্ষত্রে বসে আছে। কেতু এখানে বেশ শক্তিশালী। অন্যদিকে কন্যা রাশিতে রবি মঙ্গলের নক্ষত্রে বসে আছে। তুলা রাশিতে শুক্র নিজক্ষেত্রে রাহুর নক্ষত্রে বক্রী অবস্থায় বসে আছে।  সেখানে বুধও আছে বৃহস্পতির নক্ষত্রে। বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ অবস্থায় বুধের নক্ষত্রে রয়েছে।  ধনু রাশিতে কোনও গ্রহ নেই। মকর রাশিতেও কোনও গ্রহ নেই। কুম্ভ রাশিতে রাহু বিশেষ শুভ অবস্থানে আছে। যদিও সে মঙ্গলের নক্ষত্রে রয়েছে।  মীন রাশিতে শনি বক্রী অবস্থায় নিজ নক্ষত্রে বসে রয়েছে। এগুলি হল গ্রহদের গোচর অবস্থান। অর্থাৎ সাময়িকভাবে নিজ নিজ গতিতে এসেছে, আবার নিজেই স্থান পরিবর্তন করবে। এবার আজকের এই গ্রহ সন্নিবেশ বিভিন্ন রাশির ক্ষেত্রে কেমন ফলাফল দিতে পারে তা দেখে নেওয়া যাক।

মেষ রাশির জাতক-জাতিকাদের শরীর নিয়ে সাবধান থাকতে হবে। চোখ আঘাত লাগার যোগ রয়েছে।  বুকের কোনও সমস্যা হলে সতর্ক থাকবেন।

বৃষ রাশির জাতক-জাতিকারা মানসিক চাপের মধ্যে থাকবেন। হার্টের অসুখ থাকলে সাবধান হবেন। ভাইদের সঙ্গে কোনও বিবাদে যাবেন না।

মিথুন রাশির মানুষজন চোখ, মুখ সাবধানে রাখবেন। হঠাৎ চোট আঘাত আসতে পারে। ছোটখাটো রক্তপাতও ঘটতে পারে। উত্তেজনায় যাবেন না।

কর্কট রাশির জাতক-জাতিকারা স্বাস্থ্য নিয়ে তাদের সাবধান থাকবেন।  অর্থাগমণ ভালো। কর্মক্ষেত্রে শুভ। সন্তানদের নিয়ে আনন্দ করুন।

সিংহ রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য হঠাৎ করে বিগড়ে যেতে পারে।  বাইরে খাওয়া-দাওয়ায় সাবধান হবেন। অসুস্থতা যোগ। পরিবার নিয়ে চিন্তা।

কন্যা রাশির জাতক জাতিকাদের চোখের সমস্যা থাকলে সাবধান হন। মাথা ব্যথায় কষ্ট পাবেন। এছাড়া আনন্দ, উৎসবের দিন ভালোই কাটবে।।

তুলা রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য শুভ। আর্থিকদিক ভালো। মানসিক চিন্তা থাকবে। হঠাৎসন্তানের উন্নতির খবরে আনন্দ লাভ।

বৃশ্চিক রাশির লোকজনের  স্বাস্থ্য ও মানসিক ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে। গৃহে সাময়িক অশান্তি। অপরিচিত বন্ধুর ঝামেলায় এড়িয়ে চলুন।

ধনু রাশির জাতক-জাতিকাদের হঠাৎ রক্তপাত ঘটতে পারে। সাময়িক ভাগ্য বিড়ম্বনা। পদস্থ ব্যক্তির সঙ্গে ঝামেলায এড়িয়ে চলুন।

মকর রাশির জাতক-জাতিকাদের স্বামী-স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। হঠাৎ জমানো টাকা খরচ। ভাইয়ের সঙ্গে সংঘাত এড়িয়ে চলুন। নিজের বুদ্ধিতে সুখ লাভ।

কুম্ভ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হলেও তা সাময়িক। পেটের সমস্যা ভোগাবে। কাঁধে চোট।  স্ত্রীর পুরনো কোনও রোগ ভোগাবে।

মীন রাশির ক্ষেত্রে অস্থি সংক্রান্ত সমস্যা থেকে সাবধান। অস্থি ভঙ্গের যোগ রয়েছে। বিদেশে যাওয়ার পরিকল্পনা। অর্থ ব্যয়। সন্তানের ক্ষেত্র শুভ।

প্রতিবেদন

Lopa Bhowmik