বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

রাশি, নক্ষত্র মেনে ভারতের ভাগ্য

15 August, 2026 4:36 PM admin
শেয়ার করুন

উল্লেখযোগ্য তথ্য জানাচ্ছেন জ্যোতিষাচার্য উৎপল দাস :

• কালসর্প যোগ জন্মকালীন। সে জন্য দেশের জন্ম থেকেই সাধারণ মানুষের দুঃখ–কষ্ট প্রবল। এই অবস্থা কোনও সরকারই পুরোপুরি সারিয়ে ফেলতে পারবে না। গোচর সন্নিবেশের ভিত্তিতে কমতে বা বাড়তে পারে।
• দেশে সবসময়ই আর্থিক চাপ ও অনিয়ম থাকবে। আর্থিক অনিয়ম নভেম্বরের পর বাড়তে পারে। যা চলবে আগামী দেড় বছর।
• অভ্যন্তরীন শত্রুতা দেশের ক্ষেত্রে অশুভ হয়ে দেখা দেবে।
• সেনাবাহিনীকে আরও বেশি গুরুত্ব দেওয়া এবং আরও উন্নত ও শক্তিশালী করার যে কার্যক্রম চলছে তা সমর্থনযোগ্য।
তবে সেনাবাহিনীতে কর্মরতদের যত্নের দিকে বেশি মনোযোগ দিলে দেশের জন্য মঙ্গল হবে এবং সার্বভৌমত্ব বজায় থাকবে।
• আগামী বছরের জুন মাস পর্যন্ত আর্থিক চাপ থাকার সম্ভাবনা। এরপর অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক দিক উন্নত হবে। তৈলখনন, প্রাকৃতিক গ্যাস উৎপাদন প্রভৃতিতে উল্লেখযোগ্য স্থান পাবে ভারত।
• নারীরা দেশের অন্যতম মূল শক্তি হিসেবে উঠে আসবেন। তাই দেশের উন্নতির জন্য নারীদের স্বার্থ সুরক্ষিত করা জরুরি।
• একনাগাড়ে শান্তিপূর্ণ পরিবেশ দেশে থাকবে না। মাঝেমধ্যেই আভ্যন্তরীন গোলযোগ, বিশেষ করে নভেম্বরের পর থেকে আগামী দেড় বছর বিশেষ সতর্কতার সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে।
• জন্মকাল থেকেই রাহু দেশের পক্ষে অশুভ, কেতুও অশুভ। গুপ্তশত্রুতা থেকে দেশের সার্বভৌমত্বকে সবসময় রক্ষা করতে হবে। যে কোনও বৈজ্ঞানিক সাফল্য প্রথমে ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে। পরে তা সাফল্য পাবে।
• দেশের সম্মানহানি করার চেষ্টা জারি থাকবে। তা রুখতে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
• কূটনৈতিক সাফল্য নিশ্চিত। বর্তমানে গ্রহের অবস্থান অনুসারে কূটনৈতিক ক্ষেত্রে সইক দিশাতেই এগোচ্ছে দেশ।
• ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারির গ্রহসন্নিবেশ অনুসারে দেশের দক্ষিণে এবং বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় কিছু সমস্যা তৈরি হতে পারে।
• জনসংখ্যার বেশিরভাগ সবসময়ই মানসিক চিন্তা এবং উদ্বিগ্নতায় ভুগবে। এই অবস্থা আগামী নভেম্বর থেকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
• দেশের স্বাধীনতা রক্ষায় উগ্রপন্থার থেকে শান্তির পথ দীর্ঘমেয়াদি ফল দেবে।
• সংযম বজায় রাখতে পারলে বিপদের দিনে দেশের জন্য মঙ্গল হতে পারে।
• বনসৃজনের মাধ্যমে দেশের উন্নতি দ্রুত হবে। ভারতের ক্ষেত্রে সবুজ বিপ্লব অত্যন্ত শুভ যোগ হয়ে উঠতে পারে। ভারতের জন্য শুভ রং সাদা, লাল এবং গেরুয়া। নীল, কালো অশুভ।
• দেশের মানুষের হার্ট এবং মস্তিষ্কের রোগের বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতে তা মহামারির আকার নিতে পারে।
• রূপো ভারতের প্রধান ধাতু হিসেবে উঠে আসবে। সোনার ব্যবসায় মন্দা দেখা দেবে এবং ব্যবহার হ্রাস পাবে। ‌

প্রতিবেদন

admin