বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

সাপ্তাহিক রাশিফল: ৯ অক্টোবর — ১৬ অক্টোবর

09 October, 2026 8:03 PM Lopa Bhowmik
শেয়ার করুন

মেষ রাশি
স্বাস্থ্য বিশেষ শুভ হবে না। ছোটখাটো রক্তপাত, বুকে কোনও সমস্যা হতে পারে। বিদেশে  শুভ কাজের যোগাযোগ। পায়ে আঘাতপ্রাপ্তি, অস্থি সংক্রান্ত সমস্যা, হঠাৎ রোগবৃদ্ধি এবং মানসিক চিন্তা।

বৃষ রাশি
স্বাস্থ্য মোটামুটি শুভ। কেরিয়ারে শুভ ফল হলেও কোনও ভুল সিদ্ধান্তের ফলে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। শেয়ার বাজারে লগ্নির ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হতে পারে।  আর্থিক ক্ষতি। সন্তানের জন্য চিন্তা ।সন্তানের অস্থির মানসিকতা। ভ্রাতার অশুভ প্রভাব।।

মিথুন রাশি
মানসিক চাঞ্চল্য। শেয়ার বা লটারিতে বিনিয়োগ না করাই ভালো। সপ্তাহের প্রথমার্ধে মুখের কোনও সমস্যা ভোগাবে। পুরনো অর্থ আটকে থাকলে ফেরত পেতে পারেন। পারিবারিক অশান্তি। সপ্তাহের মধ্যভাগে কোনও বিশেষ কাজ করতে গেলে সতর্ক থাকবেন।

কর্কট রাশি
স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। গৃহে শুভ কর্ম এবং আনন্দ উৎসবের সম্ভাবনা।  বন্ধু স্থানীয় কারোর সঙ্গে সম্পর্কে অবনতি। স্বামী-স্ত্রীর মধ্যে আর্থিক বিষয়ে মতবিরোধ কাটবে।

সিংহ রাশি
হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি। কোনও ছোট রোগ বড় আকারে দেখা দিতে পারে বা ভুল চিকিৎসার শিকার হতে পারেন। ব্যবসায় শুভ পরিবর্তন। কোমরে ব্যথা বা পুরনো কোনও সমস্যা মাথাচাড়া দিতে পারে। বিদেশে শুভ যোগাযোগ। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যা।

কন্যা রাশি
চোখ বা মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। যাদের পুরনো মাইগ্রেনের সমস্যা আছে তারা সাবধানে থাকবেন। হঠাৎ আর্থিক ব্যাপারে শুভ সংবাদ। স্বামী-স্ত্রীর মধ্যে সাময়িক অশান্তির কারণে মানসিক দূরত্ব বাড়তে পারে।

 

তুলা রাশি
শরীর মোটামুটি শুভ। সপ্তাহের প্রথমার্ধ ব্যয়বহুল। সাবধানে খরচ করবেন। না হলে আর্থিক চাপ আসবে। সপ্তাহের প্রথমার্ধে কাউকে কোনও কথা দেবেন না। তাহলে বিপদে পড়তে পারেন। মধ্যভাগে ভালো আর্থিক সুযোগ আসতে পারে।

বৃশ্চিক রাশি
প্রথমার্ধে মানসিক অশান্তি। স্বাস্থ্য বিশেষ শুভ নয়। ভাগ্য উন্নতির যোগ আছে। সন্তানের পড়াশোনা বা মানসিকতা নিয়ে চিন্তা। খাওয়া-দাওয়ায় সাবধান থাকুন। অশুভ সঙ্গ এড়িয়ে চলবেন। নইলে আইনি বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

ধনু রাশি
সপ্তাহের দ্বিতীয়ার্ধ থেকে শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে । আয় বৃদ্ধির যোগ আছে। ব্যবসায় সাফল্য। নিজের বুদ্ধির জোরে আয় বৃদ্ধি। গৃহে কোনও পুরনো অশান্তি মাথাচাড়া দিতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা।

মকর রাশি
স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা।  স্থাবর সম্পত্তি থেকে শুভ সংবাদ বা আর্থিক লাভ। কোনও পুরনো রোগ থেকে সমস্যা বাড়তে পারে। গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা। কর্মস্থানে শুভ। সপ্তাহের প্রথমার্ধে কোনও বড় সিদ্ধান্ত নিলে ভালো।

কুম্ভ রাশি
স্বাস্থ্য হঠাৎ সমস্যায় ফেলতে পারে। পুরনো কোনও আর্থিক প্রাপ্তিতে অমূলক দেরি হতে পারে। সপ্তাহের মধ্যভাগ থেকে শুভ যোগ। স্বামী- স্ত্রীর অশান্তি। যে কোনও আইনি জটিলতা এড়িয়ে চলাই ভালো। সম্মানহানি যোগ রয়েছে।

মীন রাশি
সপ্তাহের প্রথমার্ধের স্বাস্থ্য শুভ নাও হতে পারে।  অস্থি ও নার্ভ সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা  ভোগাবে। সন্তানের স্বাস্থ্য ও মানসিকতা নিয়ে চিন্তা। স্বামী-স্ত্রীর মধ্যে ব্যক্তিত্বের সংঘাত। বিদেশে হঠাৎ কোনও কাজের সুযোগ আসতে পারে।

—জ্যোতিষাচার্য উৎপলকুমার দাস

প্রতিবেদন

Lopa Bhowmik