জ্যোতিষ শাস্ত্রে পিতৃদোষ
জ্যোতিষাচার্য উৎপলকুমার দাস
আমাদের রাশিচক্রে বা জন্মছকে কী কী গ্রহ সন্নিবেশ থাকলে পিতৃদোষ বলা হয়?
১
লগ্ন থেকে পঞ্চম ভাবে (anticlockwise from Lagno) যদি শুক্র, শনি কিংবা রাহু অথবা এদের মধ্যে যে কোনও দুটি গ্রহ অবস্থান করে এবং রবি যদি পাপগ্রহ দ্বারা পীড়িত হয় অর্থাৎ পাপগ্রহের সঙ্গে সংযোগের ফলে পাপগ্রহের দৃষ্টিতে থাকে, তাহলে পিতৃদোষ হয়।
২
কেতুযদি লগ্ন থেকে চতুর্থ ঘরে (anticlockwise from Lagno) বসে থাকে এবং রাশি অর্থাৎ চন্দ্র পাপ পীড়িত বা বা পাপগ্রহ দৃষ্ট বা ক্ষীণচন্দ্র (যেমন, অমাবস্যার চন্দ্র) জন্মছকে থাকে, তাহলে পিতৃদোষ বলা হয়। চন্দ্র এখানে বিশেষ অশুভ হয়।
৩
যদি রাশিচক্রের বুধ অথবা কেতু অথবা উভয়ই একত্রে লগ্ন বা লগ্ন থেকে অষ্টম ঘরে অবস্থান করে, তাহলে জাতকের
পিতৃদোষ হয় এবং বুধ এই স্থানে খুবই অশুভ ফল দান করে।
৪
যদি চন্দ্র বা রাশি ( চন্দ্র যে ঘরে অবস্থান করে সেটাই জাতক-জাতিকার রাশি) লগ্নের থেকে একই ভাবে তৃতীয় অথবা ষষ্ঠ ঘরে অবস্থান করে, তাহলে বুধের অশুভ ফল থেকে জাতকের পিতৃদোষ হয়।

৫
যখন শুক্র, বুধ অথবা রাহু অথবা যে কোনও দুটি অথবা তিনটি গ্রহই রাশিচক্রের দ্বিতীয় অথবা পঞ্চম ঘরে অথবা নবম বা দ্বাদশ ঘরে বসে থাকে, তাহলে এখানে বৃহস্পতির অশুভ প্রভাবে পিতৃদোষ হয়।
৬
যদি রবি অথবা চন্দ্র অথবা রাহু অথবা এদের মধ্যে যে কোনও দুটি গ্রহ অথবা তিনটি গ্রহই লগ্ন থেকে সপ্তম ভাবে অবস্থান করে তাহলে সেখানে শুক্র প্রবল অশুভ হয়ে জাতকের পিতৃদোষ হয়।
৭
যখন রবি, চন্দ্র অথবা মঙ্গল অথবা এদের মধ্যে যে কোনও দুটি গ্রহ অথবা তিনটি গ্রহই লগ্নের দশম অথবা একাদশ স্থানে অবস্থান করে তখন শনি প্রবল অশুভ হয়ে জাতক বা জাতিকার পিতৃদোষ ঘটায়।
৮
যখন রবি অথবা শুক্র অথবা উভয়েই লগ্ন থেকে দ্বাদশ স্থানে অবস্থান করে তখন রাহু বিশেষ অশুভ ফল দেয় এবং পিতৃদোষ ঘটায়।
৯
যদি চন্দ্র অথবা মঙ্গল লগ্ন থেকে ষষ্ঠ স্থানে থাকে, সেখানে কেতু প্রবল অশুভ হয়ে পিতৃদোষ ঘটায়।
এখানে একটি কথা অতি অবশ্যই মনে রাখতে হবে,পিতৃদোষ যুক্ত জাতক–জাতিকার মহালয়ার পিতৃপক্ষে তর্পণ করা অবশ্য কর্তব্য। এতে ওপরে বলে রাখা অশুভ প্রভাব থেকে জাতক বা জাতিকা ধীরে ধীরে বেরিয়ে আসবেন এবং সমস্যা মুক্ত জীবন যাপন করতে পারবেন। যাদের যে কোনও একটি পিতৃদোষ আছে, তারা পরীক্ষা করে দেখতে পারেন অবশ্যই শুভ ফল পাবেন।
এখন প্রশ্ন হল, পাপ গ্রহ কী কী? রবি, মঙ্গল, শনি, রাহু এবং কেতুকে জ্যোতিষশাস্ত্রে নৈসর্গিক অশুভ বা পাপগ্রহ বলা হয়।
