বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

কেরালায় হড়পা বান, ভূমিধসে মৃত অন্তত ৫

21 September, 2026 2:50 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, তিরুবনন্তপুরম:‌ এবার হড়পা বান কেরলে। সঙ্গে ধস। কোট্টাকাম্বুর এবং নীলাম্বুরে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। জরুরি ভিত্তিতে শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা গেছে, রবিবার বিকেল আচমকাই মালাপ্পুরমের কোট্টাপুঝা নদীর জলস্তর বেড়ে গিয়ে হড়পা বান আসে। উলারভাট্টম ক্যানাল থেকে টিকে কলোনি পর্যন্ত নদীর একটি অংশ জনপ্রিয় পর্যটন স্থান। ছুটির দিন হওয়ায় এই জায়গায় বেড়াতে গিয়েছিলেন প্রচুর মানুষ। হঠাৎই হড়পা বান এসে ৯ জনকে ভাসিয়ে নিয়ে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন লোকজন। হড়পা বানের সময় নদীর মাঝে আটকে পড়েন প্রায় ২৭ জন। কেউ পাথরের ওপরে, কেউ গাছ আঁকড়ে কোনও রকমে বাঁচার চেষ্টা করতে থাকেন। নদী থেকে ২ জনের দেহ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজনকে সনাক্ত করা গেছে। তাঁর নাম মাঙ্গাডান আনাস। অন্য জনের বয়স প্রায় ৫০ বছর। রাতের দিকে আরওএক মহিলার দেহ পাওয়া যায়। এদিকে ইডুক্কি জেলার কোট্টাকাম্বুরে প্রবল বৃষ্টির সময় পাহাড়ের মাটি ও পাথর ধসে মারা গেছেন বালাকৃষ্ণন ও চিন্নু নামের দুই ভাইবোন। তাঁদের সঙ্গে থাকা মারিয়াম্মা নামের এক মহিলাও গুরুতর আহত হয়েছেন। দুর্গম পাহাড়ি পথ ও টানা বৃষ্টির কারণে ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয় উদ্ধারকারী দলের।
এদিক কেরলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ইডুক্কি ও কোট্টায়ামে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik