বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন কিংবদন্তি কন্নড় অভিনেতা অনন্ত নাগ

17 September, 2026 4:07 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা: ‘‌দাদাসাহেব ফালকে’‌ সম্মান পাচ্ছেন প্রবীণ কন্নড় অভিনেতা অনন্ত নাগ। ২০২৪ সালের ফালকে পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে তাঁর নাম। ৭২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। ২২ সেপ্টেম্বর গুজরাতে অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। ৭৮ বছর বয়সী এই অভিনেতা ৩০০–র বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে কন্নড় ভাষাতেই তাঁর অভিনীত ছবির সংখ্যা আড়াইশোর বেশি। এছাড়াও অভিনয় করেছেন হিন্দি, ইংরাজি, তামিল, তেলুগু, মালয়ালম, মারাঠির মতো অজস্র ভাষার ছবিতে। কন্নড় সিনেমার অন্যতম পুরোধা বলে মনে করা হয় তাঁকে। ছোটপর্দাতেও তাঁর অবদান গুরুত্বপূর্ণ। আর কে নারায়ণের বিখ্যাত গল্প অবলম্বনে ‘‌মালগুড়ি ডেজ’‌–এ অভিনয় করেছিলেন তিনি। তাঁর ভাই, শঙ্কর নাগের পরিচালনায় এই সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। কর্ণাটকের রাজনীতিতেও তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি। ১৯৮৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত কর্ণাটকের বিধান পরিষদের সদস্য ছিলেন। পরে বিধানসভার সদস্য হন। বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের মন্ত্রীর দায়িত্বও সামলেছেন ।
পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত এই অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন, ‘‌কিংবদন্তি অনন্ত নাগ দাদাসাহেব ফালকে পুরস্কার পাবেন। তাঁকে শুভেচ্ছা জানাই। দীর্ঘদিন ধরে তাঁর কাজ ভারতীয় সিনেমায় এক অসামান্য ছাপ রেখেছে। যে চরিত্রেই অভিনয় করেছেন, সেই চরিত্রকেই জীবন্ত করে তুলেছেন।’‌
১৯৪৮ সালের ৪ সেপ্টেম্বর জন্ম হয় অনন্ত নাগের। সে সময় নাম ছিল অনন্ত নাগারকাট্টে । পরে নাম পরিবর্তন করেন। কলেজে পড়ার সময় থেকে শুরু অভিনয় । প্রথম ছবি ‘‌সঙ্কল্প’‌তেই অভিনয় করেন নাম ভূমিকায়। বলিউডে পা রাখেন ‘‌অঙ্কুর’‌ ছবি দিয়ে। সাতের দশকে সমান্তরাল ধারার চলচ্চিত্রের অন্যতম মুখ হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগালের হাত ধরে ‘অঙ্কুর’, ‘নিশান্ত’, ‘ভূমিকা’ এবং ‘কোন্দুরা’–র মতো কালজয়ী আর্ট–হাউস ছবিতে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন। কয়েক দশক ধরে তিনি তাঁর অসাধারণ অভিনয় ক্ষমতা, বহুমুখী প্রতিভায় কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিকে ভরিয়ে দিয়েছেন।
গত বছর ২০২৩ সালের দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছিলেন কিংবদন্তি মালায়ালাম অভিনেতা, পরিচালক এবং প্রযোজক মোহনলাল।

 

প্রতিবেদন

Lopa Bhowmik