বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

জিতলে সবার অ্যাকাউন্টে ৫ হাজার ডলার, নির্বাচনী ঘোষণা ট্রাম্পের

10 September, 2026 6:50 PM Lopa Bhowmik
শেয়ার করুন

 

নিউ ইয়র্ক:‌ নির্বাচনে জিতলেই হাতে হাতে মিলবে ভাতা !‌ ভোটার টানতে অবশেষে ভারতীয় রাজনীতির পদাঙ্ক অনুসরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। তার আগেই ট্রাম্প ঘোষণা করে দিলেন, ভোটে জিতলে দেশের প্রাপ্তবয়স্ক সমস্ত নাগরিককে আর্থিক অনুদান দেওয়া হবে। বুধবার রাতেই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দলের ভোটপ্রস্তুতি সংক্রান্ত একটি বৈঠকে যোগ দিয়ে জানিয়ে দেন, রিপাবলিকানরা কংগ্রেসের দুটি কক্ষের নিয়ন্ত্রণই মুঠোয় রাখতে পারলে মিলবে আর্থিক অনুদান। উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রস্তুতি হিসেবে নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে সরকার সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেই পথই অনুসরণ করছেন ট্রাম্প।
ট্রাম্প জানিয়েছেন, অনুদান হিসেবে দেওয়া হবে ৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার টাকা। মার্কিনিদের উদ্দেশে ট্রাম্প জানান, ‘‌নির্বাচনে যদি রিপাবলিকানরা জেতেন, তা হলে আমাদের সঙ্গে জিতবেন আপনারাও। আপনারা প্রত্যেকে ৫ হাজার ডলার পাবেন। এটাকে বলা হবে ট্রাম্প ডিভিডেন্ড’‌।
আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি সাধারণ আসনের সব ক’টিতেই ভোট হবে। ট্রাম্পের সঙ্গে এই নির্বাচনে লড়াই হবে ডেমোক্র্যাট পার্টির। এ মধ্যেই অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি প্রাক নির্বাচনী সমীক্ষা। তার ফলাফল ট্রাম্প তথা রিপাবলিকানদের কপালে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ ফেলেছে। সমীক্ষায় দেখা গেছে, আইনসভার দুই কক্ষেই রিপাবলিকানদের মাত দিতে পারেন ডেমোক্র্যাটরা। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি, ইরান–যুদ্ধের কারণেও ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন আমেরিকানরা। ট্রাম্পের রেটিংও ইতিমধ্যেই ৩৩ শতাংশে নেমে গেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের ভাতা দেওয়ার ঘোষণাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ভোটে রিপাবলিকান পার্টির জয় এলে এবং ট্রাম্প তাংর দেওয়া কথা রাখলে অনুদানের জন্য মোট ১.৩৫ লক্ষ কোটি ডলার খরচ হবে মার্কিন প্রশাসনের।

প্রতিবেদন

Lopa Bhowmik