বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কলকাতা ও সল্টলেকের মোট ৫টি মলে চলল ফায়ার অডিট

10 September, 2026 7:02 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: অগ্নিকাণ্ড রুখতে রাজ্যজুড়ে চলছে ফায়ার অডিট। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন শপিং মলে শুরু হয়েছে দমকল বিভাগের বিশেষ অডিট অভিযান। আজ কলকাতার চারটি শপিং মলে চলছে এই অভিযান। এর মধ্যে রয়েছে ক্যামাক স্ট্রিটের দুটি মল, ঠাকুরপুকুরের একটি এবং কাঁকুড়গাছির একটি শপিং মল। এছাড়া সল্ট লেকের সিটি সেন্টারেও অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
দমকল বিভাগের এক আধিকারিকের নেতৃত্বে চলছে এই অডিট। তাঁর সঙ্গে রয়েছেন প্রায় ৭-৮ জন দমকল কর্মী। মূলত কোনও শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখানে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিকভাবে কাজ করবে কি না, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার অ্যালার্ম, ফায়ার এক্সিট থেকে শুরু করে অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিভিন্ন দিক পরীক্ষা করা হচ্ছে।
আজ ক্যামাক স্ট্রিটের ২২ নম্বর ঠিকানায় থাকা দুটি অভিজাত শপিং মলে অভিযান চালায় দমকল বিভাগ। প্রথমেই বেসমেন্টে মশাল ও ধূপ জ্বালিয়ে পরীক্ষা করা হয় ফায়ার সেফটি পাইপলাইন সঠিকভাবে কাজ করছে কি না। পাশাপাশি জলের পাম্পও সচল রয়েছে কি না, তা পরীক্ষা করেন আধিকারিকরা।
ছয়তলা এই বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরে রয়েছে অফিস ও শপিং মল। বিপদের সময় ফায়ার এক্সিট গেট দিয়ে দ্রুত বেরিয়ে যাওয়া সম্ভব হবে কি না এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার অ্যালার্ম ঠিকমতো বাজবে কি না, তাও পরীক্ষা করে দেখা হয়।

প্রতিবেদন

Lopa Bhowmik