বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

নিষিদ্ধ সিরাপ ধ্বংস করলেন শুভেন্দু

02 September, 2026 7:37 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা:‌ ২ লক্ষ নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংস করে নেশামুক্ত ভারত কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুর তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী বালুরঘাটে পৌঁছান। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ কার্যালয় থেকে শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার দেওয়া হয়। জেলা পুলিশ কার্যালয়ের সামনে গত তিন মাসে বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ নষ্ট করে নেশামুক্ত ভারত কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রোলার চালিয়ে ২ লক্ষ বোতল নিষিদ্ধ সিরাপ নষ্ট করে দেন।। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও। জেলা পুলিশ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বালুরঘাট সফরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যুবসমাজকে নেশা থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেশামুক্ত ভারত কর্মসূচির সূচনা। এর আওতায় ২ হাজার কর্মসূচি পালিত হবে রাজ্যজুড়ে। তার প্রথম পদক্ষেপ করা হল বালুরঘাটে। মুখ্যমন্ত্রী জানান, উপহার হিসেবে বালুরঘাটবাসী বিমানবন্দর ও মেডিকেল কলেজ পেতে চলেছে। খুব তাড়াতাড়িই যার কাজ শুরু হবে ।

প্রতিবেদন

Lopa Bhowmik