বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

বারাসতে তৃণমূলের পার্টি অফিস দখল, অভিযোগ অস্বীকার বিজেপির

02 September, 2026 7:41 PM UTSAB RC
শেয়ার করুন

বারাসত: বারাসতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বারাসত পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। তৃণমূলের অভিযোগ, দুপুর ১টার পর আচমকা কিছু লোক পার্টি অফিসে চড়াও হয়। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে।যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, ১৭ নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে বুধবার দুপুরে কিছু লোকজন এসে চড়াও হয়। দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। ঘটনার প্রতিবাদ করতে এলে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। পাশাপাশি ওই তৃণমূল পার্টি অফিসে বিজেপির পতাকাও লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় বারাসত থানার পুলিশ বাহিনী। তৃণমূলের পার্টি অফিস দখল নিয়ে বারাসতের বিজেপি বিধাযক শঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি কখনও পার্টি অফিস দখলের সমর্থন করে না। তাঁর দাবি, ঘটনার তদন্ত করে এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে, তাদের গ্রেফতার করা হোক।

প্রতিবেদন

UTSAB RC