বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

কোচবিহারের রাস্তায় বুলডোজার, কড়া পদক্ষেপ প্রশাসনের

02 September, 2026 7:50 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কোচবিহার:  কোচবিহার শহরকে যানজটমুক্ত করতে এবং পথচারীদের হাঁটাচলার পরিবেশ স্বাভাবিক রাখতে বড়সড় অভিযানে জেলা প্রশাসনের। বুধবার দুপুরে কোচবিহার শহরের ব্যস্ততম রাস্তায় বেআইনি জবরদখল হটাতে বিশেষ উচ্ছেদ অভিযান চলে। বুলডোজার নিয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা সরাসরি রাস্তায় নেমে ফুটপাত দখল করে রাখা একাধিক দোকান ও স্টলের সামনের বেআইনি অংশ গুঁড়িয়ে দেন।

এদিন প্রধানত শহরের কেশব রোড থেকে শুরু করে বিটি ইভিনিং কলেজ পর্যন্ত বিস্তৃত এলাকায় এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরেই শহরের এই গুরুত্বপূর্ণ অংশটিতে ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে পথচারীদের মূল রাস্তা দিয়ে বাধ্য হয়ে হাঁটতে হতো, যার ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছিল যানজট। সেই সমস্যা মোতেই প্রশাসন কঠোর অবস্থান নেয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, শহরের যানজট নিয়ন্ত্রণে আনা এবং সাধারণ পথচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। তবে প্রশাসনের এই কড়া পদক্ষেপের পর শহরের ফুটপাত কতদিন মুক্ত থাকে এবং পুনরায় দখল হওয়া আটকানো সম্ভব হয় কি না, এখন সেটাই দেখার।

প্রতিবেদন

UTSAB RC