বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

মহানায়ক ও মহানায়িকা যুগল প্রতিযোগিতা

02 September, 2026 8:08 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:‌ অভিনব উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের মহানায়ক জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির। উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে ৩ থেকে ৬ সেপ্টেম্বর একাধিক অনুষ্ঠান ও চলচ্চিত্র উৎসব হতে চলেছে। তারই অঙ্গ হিসেবে আয়োজন করা হয়েছে ‘‌মহানায়ক ও মহানায়িকা আকর্ষণীয় যুগল প্রতিযোগিতা’‌। বিষয়টা ঠিক কী রকম?‌ আসলে উত্তমকুমার ও তার ক্লাসিক জুটির স্টাইলে সাজিয়ে তুলতে হবে নিজেদের। প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন দম্পতি বা প্রেমিক যুগল। সাজ–পোশাকে অবশ্যই থাকতে হবে মহানায়ক ও তাঁর নায়িকার লুক। মহানায়কের নির্দিষ্ট একটি সিনেমা বেছে নিয়ে সেই সিনেমার নায়ক ও নায়িকা চরিত্রের অনুকরণ সাজ–পোশাকে ফুটিয়ে তুলতে হবে। এভাবেই মহানায়ক এবং তাঁর নায়িকাদের লুকে ফিরে আসবে বাংলা সিনেমার সোনালি দিনের ছোঁয়া। নস্টালজিয়ায় ভরে যাবে নন্দন চত্বর। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা যাবে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত। নন্দন চত্বরেই একদম বিনামূল্যে থাকছে নাম নথিভুক্ত করার সুযোগ। মহানায়কর অভিনয়, ব্যক্তিত্ব এবং বাংলা সিনেমায় তাঁর অবদানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

প্রতিবেদন

Lopa Bhowmik