বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

‌মহালয়ায় ইডেনে মেগা উৎসব, থাকতে পারেন মোদি

02 September, 2026 7:16 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা:‌ রাজ্যে ক্ষমতা দখলের পর প্রথম দুর্গাপুজোকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে আয়োজন করা হচ্ছে মেগা অনুষ্ঠানের। যেখানে অংশ নিতেও পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। জানা গেছে, ইতিমধ্যেই অনুষ্ঠানের আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। অনুষ্ঠান সম্পর্কিত কাজের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়াও শুরু করেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। জানা গেছে, অনুষ্ঠান জুড়ে থাকবে বাংলার লোক সংস্কৃতির ছোঁয়া। বাংলার দুর্গাপুজোর ইতিহাস, লোকসংস্কৃতি, ধুনুচি নাচ, ছৌ নাচ প্রভৃতি। থাকবেন ঢাকিদের একটি বিরাট দল। একই সাজে এবং একই ছন্দে কয়েক হাজার শিল্পীর সমবেত পরিবেশনার কথাও ভাবা হচ্ছে। বাঙালির আবেগকে কেন্দ্র করেই ইডেনে বাংলার লোকসংস্কৃতির মেলবন্ধন ঘটাতে চাইছেন মুখ্যমন্ত্রী।
বাংলার দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রতিমাশিল্পী, আলোকশিল্পী, পোশাক ব্যবসায়ী, ঢাকি, মণ্ডপ নির্মাতা, পরিবহণ কর্মী, হোটেল ব্যবসায়ী, পর্যটন শিল্পীদের সারা বছরের আয়। তাই কোনওভাবেই যাতে কারও জীবিকায় ব্যাঘাত না ঘটে, সেদিকে নজর রাখছে রাজ্য সরকার। সে কথা ভেবেই ইডেন গার্ডেন্সে মহালয়ায় এই মেগা উৎসবের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। লক্ষ্য, এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া। তবে সবকিছুর আগে ভাল করে খতিয়ে দেখা হচ্ছে ইডেনে নিরাপত্তার বিষয়টি।

প্রতিবেদন

Lopa Bhowmik