বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

বিধায়কের দরবারে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতকে সিন্ডিকেট নিয়ে প্রশ্ন পীযূষ কানোরিয়ার, তুমুল বাকবিতন্ডা

23 September, 2026 1:59 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: ‘জনতার দরবার’ কর্মসূচিকে কেন্দ্র করে সল্টলেকে তুলকালাম বিজেপির মন্ত্রী ও বিধায়কের। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের কাছ থেকে শোনা গিয়েছে, প্রকাশ্যে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া।

মঙ্গলবার এলাকার নাগরিক পরিষেবা, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত বিভিন্ন খামতি ও স্থানীয় বাসিন্দাদের নানা অভিযোগ জমা পড়ে।  ডেঙ্গি নিয়ন্ত্রণ, সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে অভিযোগ জানান স্থানীয়রা। অনুষ্ঠান চলাকালীন বিধায়ক পীযূষ কানোরিয়া এলাকার স্বাস্থ্য পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ তোলেন যে, স্থানীয় মানুষজন সরকারি স্বাস্থ্য পরিষেবার পূর্ণ সুবিধা পাচ্ছেন না এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একাধিক ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে। বিধায়কের এই মন্তব্য চলাকালীনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মঞ্চে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন এবং তৎক্ষণাৎ বিধায়কের বক্তব্যের প্রতিবাদ জানান। স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় দাবি করেন, দপ্তরের কাজ এবং রাজ্য সরকারের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন নিয়ে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অনভিপ্রেত। সরকারি উদ্যোগের বিষয়ে সঠিক তথ্য না জেনে প্রকাশ্য সভায় এহেন মন্তব্য করা অনুচিত বলেও তিনি তোপ দাগেন।‌ এর পরপরই উভয়ের মধ্যে বাকযুদ্ধ চরম রূপ নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মঞ্চে থাকা অন্য প্রতিনিধি ও নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়।

আরও পড়ুন: মুকুন্দপুরে মমতাপন্থী তৃণমূলের কার্যালয় দখল ঘিরে সংঘর্ষ, আহত হুমায়ুন-উপাসনা

স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুক্ষণ ধরে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলে, যার ফলে সভার মূল কাজ কিছুক্ষণের জন্য সম্পূর্ণ থমকে যায়। সেখানে উপস্থিত উপস্থিত সাধারণ নাগরিকরাও এমন অনভিপ্রেত ঘটনায় হতবাক হয়ে পড়েন। ঘটনার খবর ছড়াতেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে কটাক্ষ করে দাবি করেছে, এটি রাজ্যের প্রশাসনিক সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ কাদা ছোড়াছুড়িরই এক স্পষ্ট প্রতিফলন। সাধারণ মানুষের সুবিধার জন্য আয়োজিত মঞ্চে কীভাবে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা এমন আচরণ করতে পারেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।‌ ঘটনার পর অবশ্য উভয় পক্ষই পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন। তবে সরকারি মঞ্চে মন্ত্রী ও বিধায়কের এই নজিরবিহীন বিরোধ যে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

প্রতিবেদন

UTSAB RC