বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মুকুন্দপুরে মমতাপন্থী তৃণমূলের কার্যালয় দখল ঘিরে সংঘর্ষ, আহত হুমায়ুন-উপাসনা

22 September, 2026 11:21 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত মুকুন্দপুর । দলীয় সূত্রে খবর, প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর, নেত্রী উপাসনা চৌধুরী আহত হয়েছেন। মমতা পন্থী তৃণমূলের অভিযোগ, যাদবপুরে  বেশ কয়েকটি কার্যালয় বিজেপি জোর করে দখল করেছে । তারই প্রতিবাদে মঙ্গলবার মুকুন্দপুরে তারা মিছিল করতে গেলে চড়াও হন বিজেপি কর্মীরা। তা নিয়েই মঙ্গলবার রাতে সংঘাত হয় দুই দলের কর্মীদের। দুই তৃণমূল কর্মীকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মমতাপন্থী তৃণমূলের অভিযোগ, যাদবপুর চত্বরে তাদের বেশ কয়েকটি দপ্তর দখল করে নিয়েছে বিজেপি। সেই নিয়েই মঙ্গলবার বিক্ষোভ মিছিলের ডাক দেয় তারা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এক্স প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে দাবি করেছে, বিজেপির পক্ষ থেকে তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এমন কী, মহিলাদেরও ছাড়েনি। তাদের অভিযোগ, বিজেপি রাজ্যে রাজনৈতিক হিংসা চালাচ্ছে।

ঘটনায় আহত হয়েছেন প্রাক্তন বিধায়ক হুমায়ুন। তাঁর জখম হওয়া মুখের একটি ছবি কালীঘাটপন্থী তৃণমূলের তরফে সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। সাংসদ ডেরেক ও’ব্রায়েন পোস্ট দিয়ে লিখেছেন, মূলত কলকাতার ৭৮ এবং ১০৯ ওয়ার্ডে এই ঘটনা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান উপাসনার বাড়িতে হামলার পাশাপাশি তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে।

প্রতিবেদন

UTSAB RC