বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সমষ্টিগত সিদ্ধান্তে পাল্টে যায় সামগ্রিক অর্থনীতি‍! মডেল বানিয়ে নোবেল জয় দুই মার্কিনী অধ্যাপকের

12 October, 2026 5:16 PM UTSAB RC
শেয়ার করুন

স্টকহোম: পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্মিলিত সিদ্ধান্ত কীভাবে গোটা অর্থনীতিকে প্রভাবিত করে, তা বোঝার মডেল গড়েছেন। এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন আমেরিকার দুই অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। রবার্ট স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এবং মাইকেল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস  বিজয়ীদের নাম ঘোষণা করে।

প্রায় এক শতাব্দী আগে জন মেনার্ড কেইনস দেখিয়েছিলেন, মন্দায় সুদের হার কমিয়ে ও সরকারি ঘাটতি বাড়িয়ে অর্থনীতি চাঙ্গা করা যায়। আর অতি উত্তপ্ত অর্থনীতিতে উল্টো পথ নিতে হয়। কিন্তু ১৯৭০-এর দশকের তেল সংকটে এই মডেল বেকারত্ব ও মূল্যস্ফীতি দুটোই সামলাতে ব্যর্থ হয়। পশ্চিমের দেশগুলো এক দশক ধরে লঘু উন্নয়ন, উচ্চ বেকারত্ব ও তীব্র মূল্যস্ফীতিতে ভোগে। তখন অনেকেই স্থিতিশীলতা নীতিটাই বাতিলের পক্ষে মত দেন।

হল ও উডফোর্ড মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামষ্টিক চলকের মধ্যকার পরিসংখ্যানগত সম্পর্কের ওপর নির্ভর করেননি। বরং ব্যষ্টিগত অর্থনীতির ভিত্তিতে মডেল গড়েছেন। তাঁদের মূল ভাবনা, মানুষ ও ব্যবসায়ীরা শুধু বর্তমান পরিস্থিতি দেখে না। ভবিষ্যতে কী হতে পারে তা ভেবেই সিদ্ধান্ত নেয়। তাই সরকার বা কেন্দ্রীয় ব্যাঙ্ক ভবিষ্যৎ নীতি স্পষ্ট করে জানালে মানুষের আচরণ বদলায় এবং অর্থনীতি স্থিতিশীল থাকতে সাহায্য পায়।

নোবেল কমিটির মতে, এই মডেলগুলো ইতিমধ্যে মন্দা মোকাবিলায় কাজে লেগেছে এবং এখন বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাঙ্ক এগুলো ব্যবহার করছে। কমিটির প্রধান জন হাসলার বলেন, জ্বালানি সংকট বা ভোগে হঠাৎ পরিবর্তনের মতো ধাক্কা সামলানো এখন আগের চেয়ে সহজ হবে। গত বছর প্রযুক্তি ও চিরস্থায়ী উন্নয়ন নিয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পান জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

প্রতিবেদন

UTSAB RC