বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

সুরুচি সঙ্ঘের মণ্ডপের বাইরে তরুণীর শ্লীলতাহানি, গ্রেপ্তার পুলিশকর্মী

19 October, 2026 4:46 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: এক পুজো ভলান্টিয়ার তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধেই। ঘটনাটি ঘটেছে সুরুচি সংঘের মণ্ডপের সামনে।  পুজোমণ্ডপ থেকে বাইরে যাওয়ার গেটের কাছে তিনি ওই তরুণীকে ‘আপত্তিকর’ স্পর্শের অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর।

পুলিশ সূত্রে খবর, গত শনিবার, সপ্তমীর দিন রাতে ঘটনাটনি ঘটে। ওদিন সুরুচি সংঘের মণ্ডপে ডিউটি ছিল বেহালার বাসিন্দা ২১ বছর বয়সী ওই ভলান্টিয়ারের। ঘটনার দিন সেখানে উপস্থিত ছিলেন ASI কবিরুল হাসান মণ্ডল। অভিযোগ, দুর্গাপুজোর দায়িত্ব পালনের সময়ে রাত ১১টা নাগাদ ৫০ বছরের ওই পুলিশকর্মী তাঁর শ্লীলতাহানি করেন। ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর তাঁকে আপত্তিজনক ভাবে স্পর্শ করেন বলেও অভিযোগ।

রবিবার ওই পুলিশকর্মীর বিরুদ্ধেই নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে BNS ৭৫(২) ধারায় যৌন হেনস্থার মামলা দায়ের করে পুলিশ। সোমবার পুলিশ জানায়, সুরুচি সংঘের মণ্ডপের সামনের ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত পুলিশকর্মীকে। কলকাতা আর্মড পুলিশের ‘বি’ কোম্পানির তৃতীয় ব্যাটালিয়নে কাজ করতেন অভিযুক্ত।

প্রতিবেদন

UTSAB RC