বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মৃত্যুর আগে বন্ধুদের ফোন আইআইটি বম্বের ছাত্র সাহিলের

25 September, 2026 3:48 PM Lopa Bhowmik
শেয়ার করুন

মুম্বই:‌ আইআইটি বম্বের ছাত্র মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনেরও বেশি ব্যক্তির বয়ান রেকর্ড করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন মৃত সাহিলের সহপাঠী, ঘনিষ্ঠ, হস্টেলের কর্মী ও পরিচিতরা। জানা গেছে, তাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে ১৮ সেপ্টেম্বর পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সাহিল তার এক বান্ধবীসহ কয়েক জন বন্ধুকে ফোন করে জানিয়েছিল, পরীক্ষার হলে যা ঘটেছে, সে জন্য সে দুঃখিত। নিজের ভুল বুঝতে পেরেছে। তার এ ধরণের কাজ করা একেবারেই উচিত হয়নি। বিষয়টি নিয়ে অনুশোচনা হচ্ছে তার।
জানা গেছে ওইদিন দুপুর আড়াইটে নাগাদ বান্ধবীকে ফোন করেছিল সাহিল। তার আগে বেলা ১২টা ৪০ মিনিটে পরীক্ষার হলে ধরা পড়েছিল সে। এরপরই তাকে হল থেকে বের করে দেওয়া হয়। মনে করা হচ্ছে, হল থেকে বেরিয়ে এসেই বান্ধবীকে ফোন করেছিল ওই ছাত্র। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের মোবাইলটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফোনের লক খোলার জন্য অ্যাপ্‌লের সাহায্য নেওয়া হচ্ছে। তারপরই হোয়াট্‌সঅ্যাপ চ্যাটগুলি উদ্ধারের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তাঁদের ধারণা, ছাত্রমৃত্যুর ঘটনায় মোবাইল ফোন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে সে দিনের আইআইটি ক্যাম্পাস এবং হোস্টেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ।
পরীক্ষার হলে মোবাইলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর লিখতে গিয়ে ধরা পড়েছিলেন আইআইটি বম্বের ছাত্র সাহিল ওয়াকোডে। সে দিন সন্ধেতেই হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই উত্তাল হয়ে ওঠে আইআইটি বম্বের ক্যাম্পাস। চলতে থাকে বিক্ষোভ। ঘটনার তীব্রতা বুঝতে পেরে অভিযুক্ত অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লাকে ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ। এদিকে ডিরেক্টর শিরীষ কেদারের নির্দেশে দুল্লা সোহিলকে জাত তুলে হেনস্থা করতেন বলে অভিযোগ এনেছে মৃত ছাত্রের পরিবার। জানা গেছে, পুলিশ এখনও বয়ান রেকর্ড করেনি দুল্লার।

প্রতিবেদন

Lopa Bhowmik