বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

‘অনিবার্য কারণ’ দেখিয়ে জ্ঞানেশ কুমারের ছত্তিশগড় সফরও স্থগিত  

07 October, 2026 8:16 PM Sandipan Saha
শেয়ার করুন

দান্তেওয়াড়া: বুধবার ছত্তিশগড়ে যাওয়ার কথা ছিল দেশের মুখ্য নির্বাচন কমিশনারের। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর স্থগিত করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছে, ‘অনিবার্য কারণে’ সফরটি আপাতত স্থগিত রাখা হচ্ছে।

ছত্তিশগড়ে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ও পরিস্থিতি পর্যালোচনা করতেই মুখ্য নির্বাচন কমিশনারের সেখানে যাওয়ার কথা ছিল। দু’দিনের এই সফরে তাঁর দান্তেওয়াড়া মন্দিরে গিয়ে পুজো দেওয়া এবং চিত্রকূট জলপ্রপাত দেখতে যাওয়ার কথা ছিল। তাই সফর ঘিরে রাজ্য প্রশাসনিক মহলে প্রস্তুতিও চলছিল। কিন্তু আচমকা সফর বাতিল হওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দেশজুড়ে যখন বিরোধীদের একাংশ সরব এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে, তখন এই সফর স্থগিত হওয়ার কারণ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত সফর স্থগিতের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। ‘অনিবার্য কারণ’ বলেই বিষয়টি আপাতত সীমাবদ্ধ রাখা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, সফর স্থগিত কি নিছক প্রশাসনিক কারণে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ রয়েছে? কমিশনের পরবর্তী কর্মসূচি বা এ বিষয়ে কোনও বিস্তারিত ব্যাখ্যা সামনে আসে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। উল্লেখ করা যেতে পারে কয়েকদিন আগে তাঁর উত্তরপ্রদেশ সফরও বাতিল করা হয়। বারবার সফর বাতিল হওয়ায় প্রশ্ন উঠেছে,  তাহলে কি দেশজোড়া এই আন্দোলনের জেরে তিনি এখনই প্রকাশ্যে আসতে চাইছেন না?

প্রতিবেদন

Sandipan Saha