বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

কমিশনের সততা নিয়ে প্রশ্ন উঠলে প্রতিষ্ঠানের স্বাধীনতা থাকে না: কুরিয়ান জোসেফ

15 October, 2026 1:04 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: সংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা এখন গভীরভাবে নড়ে গেছে। সংসদ ও আদালত যখন গণতন্ত্র রক্ষায় ব্যর্থ হয়, তখন নাগরিকদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকে না। এমনই জানালেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কুরিয়ান জোসেফ। সমাজবাদী নেতা রাম মনোহর লোহিয়ার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, সংসদ ও আদালত ব্যর্থ হলে রাস্তাই গণতন্ত্রকে বাঁচাতে এগিয়ে আসে।

কেরালা হাইকোর্ট চেম্বার কমপ্লেক্সে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ল’ইয়ার্স (আইএএল)-এর কেরালা শাখা আয়োজিত এক সংবিধান সংক্রান্ত সম্মেলনে যোগ দেন কুরিয়ান জোসেফ। সম্মেলনের বিষয় ছিল “ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা: আপস করা হয়েছে কি?” তাঁর মতে, প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রতিবাদ করা এবং গণতন্ত্র রক্ষায় পদক্ষেপ নেওয়া নাগরিকদের কর্তব্য।

রাজধানী নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং SIR-এ অনিয়মের অভিযোগে বিক্ষোভ চলছে। ককরোচ জনতা পার্টি ও বিরোধী সবদলগুলি একসঙ্গে জোট বেঁধে লড়াই করেছে। এরকম সময় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: পুজোর মরশুমে মহারাষ্ট্রে জলের হাহাকার, খরার হাতছানি, অপচয়ে জরিমানা

বিচারপতি জোসেফ বলেন, “নির্বাচন কমিশনের প্রধানের সততা নিয়ে প্রশ্ন উঠলে প্রতিষ্ঠানের স্বাধীনতা আর থাকে না। আর সেটা ভারতের গণতন্ত্রের জন্য মৃত্যুঘণ্টা।” তিনি সংবিধান সংশোধনের দাবিও তোলেন, যাতে নির্বাচন কমিশনারদের নিয়োগ ও চাকরির শর্ত সংসদের হাতে না থেকে সরাসরি সংবিধানেই লেখা থাকে। তাঁর বিশ্বাস, এতে কমিশনের সততা ও স্বাধীনতা অনেক বেশি সুরক্ষিত হবে। এ ছাড়া মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের অপসারণ-পদ্ধতিতে যে ফারাক আছে, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর যুক্তি, সবার মর্যাদা সমান হলে সুরক্ষার ব্যবস্থাও সমান হওয়া উচিত।

আদালতকে সংবিধানের “ওয়াচডগ” বলেও অভিহিত করে তিনি বলেন, সংবিধানে আঘাত হওয়ার আশঙ্কা তৈরি হলে আদালতে প্রশ্ন উঠবে, যাতে দেশের মানুষ সতর্ক হয়। তবে শুধু আদালতের প্রশ্নে কাজ না হলে সুপ্রিম কোর্টকেও প্রস্তুত থাকতে হবে। আদালতকে উদ্বেগ প্রকাশের বাইরে গিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইনজীবী মহলের বিভেদ নিয়েও তিনি উদ্বেগ জানান। তাঁর কথায়, রাজনৈতিক বা সাম্প্রদায়িক মতভেদ সত্ত্বেও আইনজীবীরা ইতিহাসে সংবিধান রক্ষায় এগিয়ে এসেছেন। আইনের মানুষদের নীরবতা সমাজে আইন-অমান্যকারীদের সহিংসতার চেয়েও বেশি ক্ষতি করে বলে তিনি মনে করেন। কুরিয়ান জোসেফ জানিয়েছেন, নির্বাচন কমিশন স্বাধীন হওয়ার জন্যই তৈরি, অন্যথা হওয়ার জন্য নয়।

প্রতিবেদন

UTSAB RC