বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণ

15 September, 2026 7:15 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, ঢাকা:‌ বাংলাদেশের সুপ্রিম কোর্টের মূল দরজার সামনে ভয়াবহ ককটেল বিস্ফোরণ। মঙ্গলবার দুপুর ১–১৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণ ঘটে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত হওয়া আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে আজ দুপুরেই মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এই রায় ঘোষণার পরই ঘটল বিস্ফোরণের ঘটনা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, মোটরবাইকে চড়ে দুজন ব্যক্তি এসেছিলেন। তাঁরা মূল ফটকের সামনের রাস্তায় ককটেল ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ছুটে যান ঢাকা পুলিশের বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যরা। খতিয়ে দেখা শুরু হয় সিসি ক্যামেরার ফুটেজ।
এদিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ‘‌সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিস্ফোরণকারী দুজনকে চিহ্নিত করা হয়েছে। তাঁরা আওয়ামি লিগের দুষ্কৃতি হতে পারেন। সরকার এ বিষয়ে তদন্ত করছে।’‌ সচিবালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রায়ের পর এই ঘটনা ঘটেছে। সাতজনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় একটা ককটেল বিস্ফোরণ। এটা বড় কোনও বিষয় নয়।’ রায়ের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত যে রায় ঘোষণা করেছে, তাতে আমরা সুবিচার পেয়েছি বলে মনে করছি। আদালতের রায়ের ওপর আমাদের কোনও বক্তব্য নেই।’

প্রতিবেদন

Lopa Bhowmik