বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

আগস্টের পর ফের কর্মী ছাঁটাই করল অ্যাপল

21 September, 2026 8:51 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিউ ইয়র্ক:‌ ফের কর্মী ছাঁটাই করল অ্যাপল। আগস্টের পর সেপ্টেম্বরেও। গত মাসেই ২০০ কর্মীর ছেঁটে ফেলেছিল এই মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা। ফের সেই পথেই হাঁটল অ্যাপল। জানা গেছে, এবার মূলত কোপ পড়েছে অডিও বিভাগে কাজ করা কর্মীদের ওপর। যার মধ্যে রয়েছে ‘টাইম টু টক’ এবং ‘টাইম টু রান’–এর মতো একাধিক গুরুত্বপূর্ণ ফিচার।এই ফিচারগুলির মাধ্যমে অ্যাপল ওয়াচে অডিও শুনে নির্দেশিকা অনুযায়ী কাজ করতে পারেন ব্যবহারকারীরা। জানা গেছে, এখনই এইসব ফিচার পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে না। তবে আগামীতে নতুন অডিও কনটেন্ট বাজারে আসার গতি আগের তুলনায় কমতে পারে। কর্মী ছাঁটাই করা হয়েছে অ্যাপলের সাবস্ক্রিপশনভিত্তিক শরীরচর্চার পরিষেবা ফিটনেস প্লাসেও। যে সব অ্যাপল ওয়াচ ব্যবহারকারী প্রশিক্ষকের নির্দেশ মেনে ওয়ার্কআউট করতে চান, তাঁদের জন্য ফিটনেস প্লাসে বিভিন্ন ধরনের ব্যায়ামের কনটেন্ট দেওয়া হয়। অ্যাপলের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার তৈরির সঙ্গেও জড়িত রয়েছে এই বিভাগের কাজকর্ম। মূলত অন্য একটি সংস্থার ফিটনেস প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় নামার জন্যই এই পরিষেবা চালু করেছিল অ্যাপল। তবে এবার ঠিক কত জন কর্মী চাকরি হারালেন তার সঠিক তথ্য মেলেনি।
আগস্টে সিরি, ভিশন প্রো, ইন্টেলিজেন্ট সিস্টেম এক্সপিরিয়েন্সের সঙ্গে যুক্ত কয়েকটি বিভাগ থেকে কর্মী ছাঁটাই করেছিল অ্যাপল। এর মধ্যে অ্যাপলের সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গুরুত্বপূর্ণ ইউনিট হল ইন্টেলিজেন্ট সিস্টেম এক্সপিরিয়েন্স। ধারণা, খরচ কমানোর পদক্ষেপ হিসেবেই অ্যাপল কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটা শুরু করেছে। এরফলে আগামী দিনে সংস্থার বিভিন্ন বিভাগে পরিকাঠামোগত পরিবর্তন আসাও আশ্চর্যের হবে না।

প্রতিবেদন

Lopa Bhowmik