বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

রাম মন্দিরে শতাধিকবার চুরি, সুপ্রিম কোর্টে রিপোর্ট সিটের

21 September, 2026 8:35 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, দিল্লি:‌ অযোধ্যার রাম মন্দিরে ভক্তের অনুদানের ৩ হাজার কোটি টাকারও বেশি চুরি হওয়ার খবরে মাস তিনেক আগে উত্তাল হয়ে উঠেছিল দেশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই পড়ে গিয়েছিল হুলস্থুল। তোলপাড় শুরু হয়ে গিয়েছিল দেশের রাজনৈতিক ক্ষেত্রেও। রাজনৈতিক চাপানউতরের মধ্যে এই বিষয়টিকে কেন্দ্র করে কংগ্রেস প্রায় তুলোধনা করে ছেড়েছিল বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদকে। অবস্থার গুরুত্ব বিচার করে কেন্দ্র সরকার, উত্তরপ্রদেশ প্রশাসন এবং রাম জন্মভূমি ট্রাস্টকে নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। তারই শুনানি হল সোমবার। এদিন সর্বোচ্চ আদালতে উত্তরপ্রদেশ পুলিশের গঠন করা বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট পড়ে শোনান কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য। যার মধ্যে অন্যতম হল, সিসিটিভি ফুটেজে রাম মন্দিরে অন্তত ১০৫ টি চুরির ঘটনা ধরা পড়েছে। ওই ফুটেজ থেকেই একাধিক ব্যক্তিকে চিহ্নিতও করা গিয়েছে। গ্রেপ্তারও হয়েছেন কেউ কেউ। তাদের বিরুদ্ধে প্রমাণও পেশ করা হয়েছে আদালতে। জানা গেছে, আগামী শুক্রবার তদন্ত রিপোর্ট পেশ করবে সিট। মনে করা হচ্ছে, সেই সময় চুরি সংক্রান্ত আরও তথ্য পাওয়া যেতে পারে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, চুরির ব্যাপারটা তো ঘটনার সময়েই ধরা পড়েছিল সিসিটিভিতে। তাহলে সেটা চিহ্নিত করে তখনই দোষীদের শাস্তি দেওয়া হল না কেন? ক্যামেরার আড়ালে আর কত কুকীর্তি হয়েছে প্রশ্ন উঠছে সে বিষয়েও।

প্রতিবেদন

Lopa Bhowmik