বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

সাত পাকে বাঁধা পড়ছেন কাব্য ও অনিরুদ্ধ, পোস্ট তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

17 October, 2026 1:53 PM UTSAB RC
শেয়ার করুন

হায়দরাবাদ: দীর্ঘ জল্পনার পর প্রেমের গুঞ্জনে যেন সিলমোহর পড়ল। দক্ষিণী সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারান নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। দুই পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির একটি পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা।

নিজের এক্স হ্যান্ডেলে কাব্যর বাবা-মায়ের সঙ্গে একটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন রেবন্ত রেড্ডি। তিনি লিখেছেন, কাব্যর বাবা-মা তাঁর সঙ্গে দেখা করে মেয়ের বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন। জানা গিয়েছে, আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে কাব্য ও অনিরুদ্ধর বিয়ের আসর বসার কথা। যদিও অনিরুদ্ধ বা কাব্যর তরফে এ নিয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

কাব্য ও অনিরুদ্ধর সম্পর্ক নিয়ে চর্চা নতুন নয়, প্রায়ই তা নিয়ে আলোচনা হয়। স্টেডিয়ামে কমলা জার্সি পরে সানরাইজার্সকে সমর্থন জানিয়ে কাব্য আগেই নজর কেড়েছেন। তাঁর ভক্তসংখ্যাও নেহাত কম নয়। অন্য দিকে অনিরুদ্ধ ‘জেলার’, ‘লিও’ ও ‘কুলি’-র মতো জনপ্রিয় তামিল ছবিতে সুর দিয়েছেন। হিন্দিতে শাহরুখ খানের ‘জওয়ান’-এর সুরকার হিসেবে প্যান ইন্ডিয়া জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।

কয়েক মাস আগে একটি বিনোদন ওয়েবসাইটের দাবি ছিল, দুই পরিবার স্পেনে বিয়ে দিতে রাজি হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠান হবে, পরে চেন্নাইতেও আয়োজন থাকবে। সে সময়ও কেউ মুখ খোলেননি। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে জল্পনা চলতেই থাকে। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর পোস্ট সেই গুঞ্জনে নতুন করে ঘৃতাহুতি দিল।

প্রতিবেদন

UTSAB RC