বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

দিওয়ালি পর্যন্ত কোনও কর্মসূচি নয়, ককরোচ সমর্থকদের বার্তা অভিজিৎ দীপকের

21 October, 2026 9:46 AM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: আগামী দিওয়ালি পর্যন্ত সব ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দিলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। গত কয়েকদিন ধরে রাজনৈতিক উত্তেজনার পর সমর্থক ও তাঁদের পরিবারের মানসিক উদ্বেগের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিলেন তিনি। এদিকে সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে আরও একটি মামলার তদন্ত করবে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, সিজেপি নেতাদের বিরুদ্ধে দ্বিতীয় মামলার তদন্তও শুরু করা হবে। বর্তমানে তাঁরা তিহার জেলে রয়েছেন। এখনই তাঁরা মুক্তি পাবেন না।

একটি ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে জানান, সমর্থকরা যেন আন্দোলন থেকে সাময়িক বিরতি নিয়ে পরিবারের সঙ্গে ভালো সময় কাটান। যন্তর মন্তর কাণ্ডে দলীয় সহকর্মী সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার বিচারবিভাগীয় হেফাজতে থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি লাইভ স্ট্রিমে চলাকালীন দীপকে জানান, তাঁর আবেগ নিয়ে অনেকেই ট্রোল করতে পারেন। কিন্তু সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পরিবারের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভোটার তালিকার এসআইআর বাতিলের দাবিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলি দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল। এই আন্দোলন চলাকালীন গত ১৩ অক্টোবর দলের দুই অন্যতম মুখ সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে দিল্লির পুলিশ গ্রেপ্তার করে। তিহার জেলে পাঠানো হয়  তাঁদের। পরবর্তীতে হেফাজতে থাকার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। এরকম একটা সময় সমর্থকদের মনোবল না হারানোর অনুরোধ করেছেন। দীপকে বলেন, “সৌরভ ও আশুতোষের এই ত্যাগ বৃথা যাবে না। তবে বর্তমান পরিস্থিতির কারণে সমর্থকদের পরিবার বেশ চিন্তিত।” এর ফলেই দিওয়ালি পর্যন্ত আন্দোলন বন্ধ রেখে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সৌরভ ও আশুতোষ মহাত্মা গান্ধীর অহিংসার পথেই হাঁটছেন। দীপকে বলেন, “প্রকৃত শক্তি থাকে ত্যাগে। সমস্ত বাধা পেরিয়ে ওরা যখন হাসি মুখে বাইরে বেরিয়ে আসবে, তখন গোটা দেশ তাঁদের সম্মান জানাবে।”

প্রতিবেদন

UTSAB RC