নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, ঘটনাস্থলেই মৃত্যু ৮ যাত্রীর
জয়পুর: সপ্তমীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বাস। জানা গিয়েছে, মন্দির দর্শনে বেরিয়ে দুর্ঘটনায় সম্মুখীন যাত্রীরা। কমপক্ষে ৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত আরও ৮ জন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটা জেলায়।
জানা গিয়েছে, শনিবার সকাল ৬টায় এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে শুক্রবার সন্ধে ৭টা নাগাদ রাজস্থানের উদ্দেশে ছেড়েছিল। রাজস্থানের বিখ্যাত খাটুশ্যাম মন্দিরে দর্শনের উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনাকবলিত বাসটিতে বয়স্ক মানুষ, শিশু-সহ মোট ২৩ জন যাত্রী ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি দ্রুত গতিতে চলায় বাসের চালক হঠাৎই নিয়ন্ত্রণ হারান। তখনই যাত্রীবোঝাই ওই বাস রাস্তার পাশের একটি ১৫ ফুট নালায় পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জনের। আহত হন একাধিক যাত্রী। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সিমলিয়া পুলিশ প্রশাসন।
Kota, Rajasthan – A major road accident was reported near Karadiya on the Delhi-Mumbai Expressway, where a bus carrying passengers reportedly lost control and overturned into a ditch alongside the expressway. According to preliminary information, six people are feared dead in the accident. The incident took place near Karadiya, where the bus allegedly went out of control before veering off the expressway and falling into a nearby ditch. The vehicle overturned, leaving several passengers feared to have been injured.
— NextMinute News (@nextminutenews7) October 17, 2026
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক আধিকারিকরাও। শুরু হয় উদ্ধারকাজ। কোটার ডিস্ট্রিক্ট কালেক্টর পীযূষ সামারিয়া জানান, দুর্ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে কোটার এমবিএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
#WATCH | Kota, Rajasthan: “Eight people have been brought dead so far. All critical patients have been shifted to the ICU, and their treatment has begun..,” says District Collector Peeyush Samariya. https://t.co/lO8RJQSsyE
— ANI (@ANI) October 17, 2026
