বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

জেল থেকে বেরিয়েই সেঞ্চুরি অভিষেক পোড়েলের, দ্বিতীয় দিনেই লিড নিল বাংলা

12 October, 2026 7:01 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: জীবনের কঠিন সময় কাটিয়ে সদ্য ২২ গজে ফিরেই নিজেকে প্রমাণ করলেন বাংলার উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল। সোমবার কল্যাণীতে দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে ঝকঝকে সেঞ্চুরি করে শুধু কামব্যাকই করলেন না, সমালোচকদের জবাবও দিলেন তিনি। দ্বিতীয় দিনের শেষে তিনি অপরাজিত ১৬১ বলে ১১৪ রানে। ১৩৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এখনও পর্যন্ত তাঁর ইনিংসে রয়েছে ১৩টি চার ও একটি ছক্কা। তাঁর সঙ্গে অপরাজিত আছেন সুদীপ কুমার ঘরামি, তাঁর রান ১২২। দুজনের জুটিতে এসেছে ১৩৫ রান।

সদ্য জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন অভিষেক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করে মগরা থানার পুলিশ। আদালতে তোলা হলে তাঁকে জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়। জামিনে মুক্তি পাওয়ার পরই CAB তাঁকে রঞ্জি দলে সুযোগ দেয়।

২০২৬ সালের আইপিএলের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামেননি অভিষেক। ব্যক্তিগত জীবনের ধাক্কায় ক্রিকেট থেকে দূরেই ছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর নিজেকে তৈরি করার সুযোগ পেয়েছিলেন মাত্র ২৫ দিন। সব বাধা কাটিয়ে তাঁর এই প্রত্যাবর্তনের প্রশংসা করছে ক্রীড়ামহল।

প্রথমে ব্যাট করে দিল্লি তোলে ২৪০ রান। মহম্মদ শামি ১৭.৩ ওভার বল করে ৯টি মেডেন নিয়ে ৩০ রানে নেন ৪ উইকেট। এ ছাড়া আকাশদীপ ২টি, আমির গনি ৩টি ও মুকেশ কুমার ১টি উইকেট নেন।

জবাবে বাংলার দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরন (৩৪) ও অঙ্কুর পাল (১৭) ব্যর্থ হন। তবে তিনে নেমে হাল ধরেন সুদীপ। পাঁচে নেমে তাঁকে যোগ্য সঙ্গত দেন অভিষেক। দ্বিতীয় দিনের শেষে বাংলার রান ৩ উইকেটে ৩০৪। বাংলার লিড ৬৪ রানের।

প্রতিবেদন

UTSAB RC