বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ফ্রান্সে চলা বিক্ষোভের জেরে প্রবাসী ভারতীয়দের জন্য জরুরি নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের

22 October, 2026 10:59 AM Sandipan Saha
শেয়ার করুন

প্যারিস: ফ্রান্সে চলমান বিক্ষোভ ও অশান্তির পরিপ্রেক্ষিতে সেখানকার প্রবাসী ভারতীয়দের জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে প্যারিসে অবস্থিত ভারতীয় দূতাবাস। বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভারতীয়দের বড় জমায়েত এবং বিক্ষোভস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের নির্দেশিকা ও সতর্কতা, সাম্প্রতিক ঘটনাবলির জেরে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে কার্ফু জারি করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, প্রবাসীরা যেন বড় জমায়েত বা ভিড় এড়িয়ে চলেন। যাঁরা সম্প্রতি ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদেরও এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের সমস্ত নিয়মকানুন ও নির্দেশিকা মেনে চলার পাশাপাশি সর্বদা স্থানীয় খবরাখবরের ওপর নজর রাখতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগের নম্বরও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য,গত কয়েক সপ্তাহ ধরে জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং জনকল্যাণমূলক পরিষেবাগুলির নিম্নমানের প্রতিবাদে উত্তাল ফ্রান্স। প্রাথমিক পর্যায়ে ছাত্রসমাজ এই আন্দোলন শুরু করলেও বর্তমানে তা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। প্যারিস, মার্সেই ও লিয়ঁর মতো প্রধান শহরগুলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো হিংসাত্মক ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বহু মানুষকে আটক ও কার্ফু জারি করেছে প্রশাসন। আগামী বৃহস্পতিবার ও শনিবার নতুন করে বিক্ষোভের ডাক দেওয়ায় আশঙ্কা করা হচ্ছে যে অশান্তি আরও বাড়তে পারে।

 

প্রতিবেদন

Sandipan Saha