অষ্টমীর দিন বাড়িতে নাতনিকে বসিয়ে ‘কন্যাপূজা’য় মাতলেন নীতু সিং কাপুর
মুম্বই: দুর্গাপুজোর অষ্টমীতে বাঙালিদের যেমন কুমারী পুজো, তেমনই মারাঠিরা পালন করেন ‘কানজাক’। এটা কন্যাপুজো। নবরাত্রির অষ্টমীতে এই কন্যাপুজো করা হয়। এদিন বাড়িতেই সেই বিশেষ আয়োজন করলেন অভিনেত্রী নীতু সিং কাপুর। পরিবারের ছোট্ট সদস্য নাতনি রেহাকে ঘিরে পালিত হল কন্যাপূজনের রীতি।
নবরাত্রির অষ্টমী তিথিতে কন্যাপূজনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে ছোট ছোট কন্যাশিশুর মধ্যে দেবীর রূপ কল্পনা করে তাঁদের পুজো করা হয়। কোথাও কুমারীকে ভোগ খাওয়ানো হয়, কোথাও আবার পুজোর পর উপহার দেওয়ার রীতিও রয়েছে। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এই আচার নারীশক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মানের প্রতীক হিসেবেও বিবেচিত।
পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়া হয়েছে। নীতু সিংয়ের কন্যাপূজনের সেই আয়োজন নেটিজেনদের নজর কেড়েছে। দেখা যাচ্ছে ছোট্ট রেহাকে বসিয়ে নীতু পা ধুয়ে দিচ্ছেন। আর রেহা চুপ করে বসে আছে। রেহা তাঁর খুব আদরের। ভালোবেসে রেহা নীতুকে ডাকে ‘দেদা’ বলে।
