বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

শূন্য ভাঁড়ার, ব্যর্থ হার্দিক! আইপিএলে কি ফের মুম্বইয়ের ক্যাপ্টেন্সি ফিরছে রোহিতের হাতে?

14 October, 2026 8:16 PM UTSAB RC
শেয়ার করুন

মুম্বই: পাঁচটি আইপিএল ট্রফির মালিক মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু বিগত কয়েক বছর ধরে ফ্র্যাঞ্চাইজির সাফল্যের ভাঁড়ার কার্যত শূন্য। এই পরিস্থিতিতে ক্রিকেট মহলে জোর জল্পনা, মুম্বই শিবিরের অক্সিজেন হয়ে কি তবে ফিরছেন একমাত্র ‘হিটম্যান’ রোহিত শর্মা ? আগামী আইপিএলে ফের হার্দিক পাণ্ডিয়ার হাত থেকে নেতৃত্বের ব্যাটন রোহিতের কাছেই ফিরে যেতে পারে বলে গুঞ্জন তুঙ্গে।

২০২৪ সালে রোহিতের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন হার্দিক। অধিনায়ক বদলের পর থেকেই পাঁচবারের চ্যাম্পিয়নরা নিজেদের পুরোনো ছন্দ হারিয়েছে। হার্দিকের অধিনায়কত্বেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। ২০২৪ মরশুমে মুম্বই ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছে। ২০২৫ ও ২০২৬ মরশুমে দল কিছু ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ট্রফির খরা কাটেনি। এই সামগ্রিক ব্যর্থতার জেরে এবার আইপিএলের আগে হার্দিককে অন্য ফ্র্যাঞ্চাইজিতে ট্রেড করা হতে পারে বলেও কানাঘুষো শোনা যাচ্ছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে চেন্নাই সুপার কিংস (CSK) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) নাম উঠে এলেও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নিশ্চিত বা চূড়ান্ত খবর মেলেনি।

নেতৃত্বের দৌড়ে আর কারা?

হার্দিক মুম্বই ছাড়লে স্বাভাবিকভাবেই অধিনায়কত্বের দৌড়ে সবার আগে উঠে আসছে রোহিত শর্মার নাম। তবে অঙ্কটা এতটাও সহজ নয়। রোহিতের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির ভাবনায় রয়েছে আরও দুই নাম উঠে আসছে। জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে সাফল্যের পর সূর্যকুমার যাদবকেও নেতৃত্বের দায়িত্ব দেওয়ার কথা ঘুরছে অন্দরে। ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তিলককে প্রস্তুত করার পরিকল্পনাও রয়েছে ফ্র্যাঞ্চাইজির। সেক্ষেত্রে রোহিতকে আরও এক মরশুম সামনে রেখে তাঁর অভিজ্ঞতার ছায়ায় তিলককে তৈরি করার ছক কষতে পারে মুম্বই টিম ম্যানেজমেন্ট। ২০২০ সালের পর আর আইপিএল ট্রফি ছোঁয়া হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। স্কোয়াডে একাধিক বিশ্বমানের তারকা থাকা সত্ত্বেও এই ট্রফির খরা কীভাবে কাটবে? আগামী মরশুমে মুম্বইয়ের ক্যাপ্টেন্সি শেষ পর্যন্ত কার হাতে উঠবে, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের কাছে।

প্রতিবেদন

UTSAB RC