বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

স্ত্রীর অশান্তির আতঙ্কে ২২ তলা থেকে পড়ে মৃত্যু যুবকের

14 October, 2026 8:06 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়ডা: স্ত্রীর অশান্তির ভয়। ২২ তলা থেকে পড়ে মারা গেলেন গ্রেটার নয়ডার এক যুবক। নাম হর্ষিত লাভানিয়া। জানা গেছে, বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল তার। তারপর থেকেই দাম্পত্য অশান্তি চলছিল। এরপর গত ৬ মাস ধরে নয়ডার সেঞ্চুরিয়ন পার্ক ট্রপিকাল গার্ডেন সোসাইটিতে  ফ্ল্যাট ভাড়া নিয়ে আলাদা থাকতেন ওই যুবক। কিন্তু আচমকাই সেই ফ্ল্যাটে হানা দেন হর্ষিতের স্ত্রী। বারবার দরজা খুলতে বললেও হর্ষিত অশান্তির ভয়ে কিছুতেই দরজা খুলতে চাননি। কিন্তু  দরজা খোলাতে না পেরে তার স্ত্রী নিপত্তারক্ষীকে ডেকে নিয়ে আসেন। এতেই আতঙ্কিত হয়ে পড়েন হর্ষিত। অশান্তির ভয়ে তিনি বারান্দার রেলিং বেয়ে নীচের তলায় নামার চেষ্টা করেন। তখনই হাত ফস্কে ২২ তলা থেকে নীচে আছড়ে পড়েন। হসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের পরিবার এই মৃত্যুর জন্য হর্ষিতের স্ত্রীকে দায়ি করেছে।  তাদের অভিযোগ, স্ত্রীর অশান্তির ভয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতে শুরু করেছিলেন হর্ষিত। স্ত্রী এসে অশান্তি করতে পারে, এই আতঙ্ক সারাক্ষণ তাঁকে ঘিরে থাকত।

প্রতিবেদন

Lopa Bhowmik