বাংলাদেশে রবীন্দ্রনাথের ছবিতে কালি, আটক হাসিনা-বিরোধী যুবনেতা সহ ৪
ঢাকা: ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা আকাডেমির সামনের দেওয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত এ এন এম আয়াস হাসিনা-বিরোধী পরিচিত এক যুবনেতা বলে দাবি। তাকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। এছাড়াও আরও ৩ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে একজন মহিলা।
না গেছে, বিভিন্ন সময়ে হাসিনা-বিরোধী মন্তব্য করতে শোনা গেছে অভিযুক্তকে। এমনকী তার ভারত-বিরোধী বেশ কিছু মন্তব্যও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। গত মাসেই গত মাসে বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ শাকিব আল হাসানের বাড়ির সামনে মূত্রত্যাগ কর খবরে উঠে এসেছিলেন বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক সংগঠন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এই বিতর্কিত নেতা।
জানা গেছে, সেপ্টেম্বরে সেগুনবাগিচায় ফুটপাথ দখলমুক্ত করার অভিযানে নেমেছিল পুরসভা। সেই সময়ই ফুটপাথ লাগোয়া দেওয়ালে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সঞ্জীব চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়-সহ একাধিক মনীষীর ছবি আঁকা হয়। অভিযোগ, শনিবার সেই দেওয়ালে থাকা রবীন্দ্রনাথের ছবিটি মুছে ফেলার চেষ্টা করেন এ এন এম আয়াস। তবে কী কারণে তিনি এমন কাণ্ড ঘটাচ্ছিলেন , তা ভাবে স্পষ্ট নয়। এর মধ্যেই বিভিন্ন স্তরের মানুষ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। নিন্দা করেছেন বিশিষ্টরা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একজন মহিলা তুলি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিচ্ছেন। আটকের সময় ওই মহিলা এবং তার সহযোগীদের ‘ভারতীয় আগ্রাসন’ বিরোধী বিভিন্ন স্লোগান দিতেও শোনা গেছে। এদিকে আটক হওয়ার পর ওই মহিলা জানান,তিনি অসুস্থ। তাকে একটি ‘সাধারণ প্রতিবাদ কর্মসূচির’ কথা বলে আনা হয়েছিল। রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়ার বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। জানলে তিনি আসতেন না।
