বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

‘প্রতিবাদী’ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ মালদহে, অস্বীকার অভিযুক্তের

10 October, 2026 5:58 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: নেশা এবং জুয়ার আসরের প্রতিবাদ করায় এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংলিশ বাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিশন ঘাট এলাকায়। এর প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

জানা গেছে, আহত বিজেপি কর্মী কৌশিক সরকার মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তাঁর অভিযোগ, গতকাল রাতে এলাকায় মদ এবং জুয়ার আসরের প্রতিবাদ করেছিলেন তিনি। সেই কারণে স্থানীয় রাজু কুণ্ডু এবং তাঁর দলবল তাঁকে মারধর করে বলে অভিযোগে জানান তিনি। পরে তাঁকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে রাজু কুণ্ডু পাল্টা দাবি করে বলেন, এলাকায় তিনি সমাজসেবী হিসেবে পরিচিত। পুজো হোক কিংবা দুঃস্থ মানুষদের সাহায্য, তাঁর কাছেই এলাকার মানুষজন আসেন। তাই সরকারের পরিবর্তন হতেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। তাকে ফাঁসানো হচ্ছে। তা ছাড়া যে সময় এই ঘটনা ঘটেছিল, সেই সময় তিনি বাড়িতেই ছিলেন। তাঁর বাড়ির সিসিটিভি ক্যামেরায় তা রয়েছে। তিনি এই বিষয়টি লিখিত আকারে জেলা বিজেপি নেতৃত্বকেও জানিয়েছেন। এদিকে জানা গেছে এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ দু’জনকে আটক করেছে।

প্রতিবেদন

Sandipan Saha