বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দুমকায় ঝোপের মধ্যে কিশোরীর দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের

10 October, 2026 5:54 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, দুমকা: ঝাড়খণ্ডের দুমকায় উদ্ধার এক কিশোরীর দেহ। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে পাওয়া যায় দেহটি। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে মেয়েটিকে। পুলিশ জানিয়েছে, ক্লাস নাইনের ছাত্রী ওই কিশোরী শুক্রবার  স্কুল থেকে বাড়ি ফেরেনি।  নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর বাড়ির লোকজন তার খোঁজ শুরু করে। কয়েক ঘণ্টা পরই বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যে তার নিথর দেহ দেখতে পাওয়া যায়। মৃতের পরিবার জানিয়েছে, প্রতিদিনই বিকেলের মধ্যে স্কুল থেকে ফিরে যায় কিশোরী। শুক্রবার ঠিক সময়ে না ফেরায় তারা প্রথমে ভেবেছিল হয়ত গ্রামেরই কোনও বন্ধুর বাড়িতে গিয়েছে সে। কিন্তু সন্ধে গড়িয়ে রাত নেমে গেলেও মেয়ে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। তখনই মৃতদেহ চোখে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপরই মৃতার পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অপরাধীকে খুঁজে বের করে গ্রেপ্তারের দাবিতে সরব হন তাঁরা। এদিকে প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, কিশোরীকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠান হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

প্রতিবেদন

Lopa Bhowmik