রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ
নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ। আটক করা হয়েছে ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকেও। মঙ্গলবার সন্ধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির আকাশবাণী ভবনের সামনে বিক্ষোভের সময়ে তাঁদের আটক করা হয় বলে জানা গিয়েছে। মিছিল চলাকালীন ব্যারিকেড ভাঙার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে ইন্ডিয়া জোটের নেতাদের মিছিল থামিয়ে দেওয়া হয় এবং ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ করার সময় তাঁদের আটক করা হয়। জানা গেছে, আটকের পর রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির আকাশবাণী ভবন চত্বর থেকেই কর্মীদের সঙ্গে কথা বলেন। তাঁদের মূল দাবি ছিল জ্ঞানেশ কুমারের পদত্যাগ। আরও বেশ কয়েকজন বিরোধী সাংসদ সদস্যকেও পুলিশ আটক করে বিভিন্ন থানায় নিয়ে যায়।
বিস্তারিত আসছে..
